১০/৫১. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৬৮৮ - ইমামকে অনুসরণের নিয়ম
ইমাম নির্ধারণ করা হয় অনুসরণ করার জন্য।
وَصَلَّى النَّبِيُّ ﷺ فِي مَرَضِهِ الَّذِي تُوُفِّيَ فِيهِ بِالنَّاسِ وَهُوَ جَالِسٌ وَقَالَ ابْنُ مَسْعُودٍ إِذَا رَفَعَ قَبْلَ الْإِمَامِ يَعُودُ فَيَمْكُثُ بِقَدْرِ مَا رَفَعَ ثُمَّ يَتْبَعُ الْإِمَامَ وَقَالَ الْحَسَنُ فِيمَنْ يَرْكَعُ مَعَ الْإِمَامِ رَكْعَتَيْنِ وَلَا يَقْدِرُ عَلَى السُّجُودِ يَسْجُدُ لِلرَّكْعَةِ الْآخِرَةِ سَجْدَتَيْنِ ثُمَّ يَقْضِي الرَّكْعَةَ الْأُولَى بِسُجُودِهَا وَفِيمَنْ نَسِيَ سَجْدَةً حَتَّى قَامَ يَسْجُدُ.যে রোগে নবী (ﷺ)-এর ওফাত হয়, সে সময় তিনি বসে বসে লোকদের ইমামত করেছেন। ইবন মাস‘ঊদ (রাঃ) বলেন, কেউ যদি ইমামের পূর্বে মাথা উঠিয়ে ফেলে, তাহলে পুনরায় ফিরে গিয়ে ততটুকু সময় বিলম্ব করবে, যতটুকু সময় মাথা উঠিয়ে রেখেছিল। অতঃপর ইমামকে অনুসরণ করবে। হাসান বাসরী (রহঃ) বলেন, যে ব্যক্তি ইমামের সঙ্গে রুকু সহ দু’রাক‘আত সালাত আদায় করে, কিন্তু সিজদা দিতে পারে না, সে শেষ রাক‘আতের জন্য দু’ সিজদা করবে এবং প্রথম রাক‘আত সিজদাসহ পুনরায় আদায় করবে। আর যে ব্যক্তি ভুলক্রমে এক সিজদা না দিয়ে দাঁড়িয়ে গেছে, সে (পরের রাক‘আতে) সে সিজদা করে নিবে।"
ইমামকে অনুসরণ করার নিয়ম: রুকু, উঠা ও বসে সালাত
সহীহ বুখারী : ৬৮৮
সহীহ বুখারীহাদিস নম্বর ৬৮৮
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ أُمِّ الْمُؤْمِنِينَ، أَنَّهَا قَالَتْ صَلَّى رَسُولُ اللَّهِ ﷺ فِي بَيْتِهِ وَهْوَ شَاكٍ، فَصَلَّى جَالِسًا وَصَلَّى وَرَاءَهُ قَوْمٌ قِيَامًا، فَأَشَارَ إِلَيْهِمْ أَنِ اجْلِسُوا، فَلَمَّا انْصَرَفَ قَالَ " إِنَّمَا جُعِلَ الإِمَامُ لِيُؤْتَمَّ بِهِ، فَإِذَا رَكَعَ فَارْكَعُوا، وَإِذَا رَفَعَ فَارْفَعُوا، وَإِذَا صَلَّى جَالِسًا فَصَلُّوا جُلُوسًا».
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
একবার অসুস্থ থাকার কারণে আল্লাহর রাসূল (ﷺ) নিজগৃহে সালাত আদায় করেন এবং বসে সালাত আদায় করছিলেন, একদল সাহাবী তাঁর পিছনে দাঁড়িয়ে সালাত আদায় করতে লাগলেন। তিনি তাঁদের প্রতি ইঙ্গিত করলেন যে, বসে যাও। সালাত শেষ করার পর তিনি বললেন, ইমাম নির্ধারণ করা হয় তাঁর ইক্তিদা করার জন্য। কাজেই সে যখন রুকু করে তোমরাও রুকু করবে এবং সে যখন রুকু হতে মাথা উঠায় তখন তোমরাও মাথা উঠাবে, আর সে যখন বসে সালাত আদায় করে, তখন তোমরা সবাই বসে সালাত আদায় করবে। [১]
[১] এ হুকুম পরে রাসূলুল্লাহ্ (ﷺ)-এর মৃত্যু রোগের ঘটনার পরিপ্রেক্ষিতে রহিত হয়ে গেছে। কাজেই ইমাম বসে সালাত আদায় করলেও সক্ষম মুক্তাদী দাঁড়িয়ে সালাত আদায় করবেন।
সহীহ বুখারী হাদিস ৬৮৮-এর সারসংক্ষেপ
মূল বিষয়: ইমাম অনুসরণ। এই হাদিসে বলা হয়েছে, নবী صلى الله عليه وسلم অসুস্থ অবস্থায় নিজের ঘরে বসে সালাত আদায় করছিলেন। কিছু সাহাবী তাঁর পেছনে দাঁড়িয়ে সালাত পড়তে শুরু করেন। তখন নবী صلى الله عليه وسلم তাদের ইঙ্গিত করেন, বসে যেতে। সালাত শেষ করার পর তিনি বলেন, ইমাম নির্ধারণ করা হয় অনুসরণ করার জন্য। তাই ইমাম রুকু করলে মুক্তাদিরাও রুকু করবে, ইমাম মাথা উঠালে তারাও মাথা উঠাবে, আর ইমাম বসে সালাত আদায় করলে তারাও বসে সালাত আদায় করবে। এই হাদিসের মূল শিক্ষা হলো জামাআতের সালাতে ইমামকে আগে না গিয়ে অনুসরণ করা। এখানে বর্ণিত বিষয়গুলো সালাতের শৃঙ্খলা শেখায় এবং মুক্তাদিকে ধৈর্য ধরে ইমামের সাথে থাকার কথা মনে করিয়ে দেয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ইমাম নির্ধারণ করা হয় অনুসরণ করার জন্য।
- ইমামের আগে রুকু বা উঠা উচিত নয়।
- সালাতে ইঙ্গিতের মাধ্যমে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া যেতে পারে।
- জামাআতের সালাতে শৃঙ্খলা খুব গুরুত্বপূর্ণ।
