৮৭/১৩. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৬৮৮৫ - রক্তপণ
নারীর বদলে পুরুষকে হত্যা করা
সহীহ বুখারী : ৬৮৮৫
সহীহ বুখারীহাদিস নম্বর ৬৮৮৫
مُسَدَّدٌ حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ حَدَّثَنَا سَعِيدٌ عَنْ قَتَادَةَ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ أَنَّ النَّبِيَّ ﷺ قَتَلَ يَهُودِيًّا بِجَارِيَةٍ قَتَلَهَا عَلَى أَوْضَاحٍ لَهَا.
আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) একজন ইয়াহুদীকে একজন বালিকার বদলে হত্যা করেছেন। সে রূপার গহনার লোভে মেয়েটিকে হত্যা করেছিল।
হাদীসটি হতে জানা যায় : যদি কোন পুরুষ কোন মহিলাকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে তবে ঐ মহিলার হত্যাকারীকে কিসাস স্বরূপ হত্যা করতে হবে। অনুরূপ যদি কোন মহিলা কোন পুরুষকে হত্যা করে তবে ঐ পুরুষের হত্যাকারীকে কিসাস স্বরূপ হত্যা করতে হবে। জামহুর উলামার এটাই মত এবং এটিই সঠিক। আর ইমাম বুখারী (রহঃ) জামহুর উলামার মতের স্বপক্ষে প্রমাণ পেশ করার উদ্দেশ্যেই অধ্যায়ের নামকরণ করেছেন قَتْلِ الرَّجُلِ بِالْمَرْأَةِ।
