৮৮/৮. অধ্যায়ঃ

নবী (ﷺ)-এর বাণী: কখনো কেয়ামত ঘটবে না, যতক্ষণ না দু’টো দল পরস্পর লড়াই করবে, অথচ তাদের দাবি হবে একটাই।

সহিহ বুখারীহাদিস নম্বর ৬৯৩৫

عَلِيٌّ حَدَّثَنَا سُفْيَانُ حَدَّثَنَا أَبُو الزِّنَادِ عَنْ الأَعْرَجِ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى تَقْتَتِلَ فِئَتَانِ دَعْوَاهُمَا وَاحِدَةٌ

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

রসূলুল্লাহ (ﷺ) বলেছেন: কেয়ামত সংঘটিত হবে না, যতক্ষণ না এমন দুটি দল পরস্পর লড়াই করবে, যাদের দাবি হবে অভিন্ন। [১]

(আধুনিক প্রকাশনী- ৬৪৫৪, ইসলামিক ফাউন্ডেশন- ৬৪৬৬)[১২৯] উল্লেখিত হাদীসটি নবী (সাল্লালাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নবুওয়াতের নিদর্শনের অন্তর্গত একটি হাদীস। অন্যদিকে আবার হাদীসটিতে বর্ণনা করা হয়েছে কিয়ামতের ছোট আলামতের একটি আলামত। আর তা হল, আলী (রাঃ) ও মুআ’বীয়া (রাঃ) এর মাঝে সংঘটিত সিফফীনের যুদ্ধ। (ফাতহুল বারী)

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন