৮৮/৯. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৬৯৩৬ - আল্লাহদ্রোহী ও ধর্মত্যাগীদেরকে তাওবার প্রতি আহ্বান ও তাদের সাথে যুদ্ধ
ব্যাখ্যা দানকারীদের ব্যাপারে যা বর্ণনা করা হয়েছে।
সহীহ বুখারী : ৬৯৩৬
সহীহ বুখারীহাদিস নম্বর ৬৯৩৬
قَالَ أَبُو عَبْد اللهِ وَقَالَ اللَّيْثُ حَدَّثَنِي يُونُسُ عَنْ ابْنِ شِهَابٍ أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ أَنَّ الْمِسْوَرَ بْنَ مَخْرَمَةَ وَعَبْدَ الرَّحْمٰنِ بْنَ عَبْدٍ الْقَارِيَّ أَخْبَرَاهُ أَنَّهُمَا سَمِعَا عُمَرَ بْنَ الْخَطَّابِ يَقُولُ سَمِعْتُ هِشَامَ بْنَ حَكِيمٍ يَقْرَأُ سُورَةَ الْفُرْقَانِ فِي حَيَاةِ رَسُولِ اللهِ ﷺ فَاسْتَمَعْتُ لِقِرَاءَتِهِ فَإِذَا هُوَ يَقْرَؤُهَا عَلَى حُرُوفٍ كَثِيرَةٍ لَمْ يُقْرِئْنِيهَا رَسُولُ اللهِ ﷺ كَذَلِكَ فَكِدْتُ أُسَاوِرُهُ فِي الصَّلاَةِ فَانْتَظَرْتُهُ حَتَّى سَلَّمَ ثُمَّ لَبَّبْتُهُ بِرِدَائِهِ أَوْ بِرِدَائِي فَقُلْتُ مَنْ أَقْرَأَكَ هَذِهِ السُّورَةَ قَالَ أَقْرَأَنِيهَا رَسُولُ اللهِ ﷺ قُلْتُ لَهُ كَذَبْتَ فَوَاللهِ إِنَّ رَسُولَ اللهِ ﷺ أَقْرَأَنِي هَذِهِ السُّورَةَ الَّتِي سَمِعْتُكَ تَقْرَؤُهَا فَانْطَلَقْتُ أَقُودُهُ إِلَى رَسُولِ اللهِ ﷺفَقُلْتُ يَا رَسُولَ اللهِ إِنِّي سَمِعْتُ هَذَا يَقْرَأُ بِسُورَةِ الْفُرْقَانِ عَلَى حُرُوفٍ لَمْ تُقْرِئْنِيهَا وَأَنْتَ أَقْرَأْتَنِي سُورَةَ الْفُرْقَانِ فَقَالَ رَسُولُ اللهِ ﷺ أَرْسِلْهُ يَا عُمَرُ اقْرَأْ يَا هِشَامُ فَقَرَأَ عَلَيْهِ الْقِرَاءَةَ الَّتِي سَمِعْتُهُ يَقْرَؤُهَا قَالَ رَسُولُ اللهِ ﷺ هَكَذَا أُنْزِلَتْ ثُمَّ قَالَ رَسُولُ اللهِ ﷺ اقْرَأْ يَا عُمَرُ فَقَرَأْتُ فَقَالَ هَكَذَا أُنْزِلَتْ ثُمَّ قَالَ إِنَّ هَذَا الْقُرْآنَ أُنْزِلَ عَلَى سَبْعَةِ أَحْرُفٍ فَاقْرَءُوا مَا تَيَسَّرَ مِنْهُ
মিসওয়ার ইব্নু মাখরামাহ (রাঃ) ও ‘আবদুর রহমান ইব্নু ‘আবদুল কারী (রহঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, আমি হিশাম ইব্নু হাকীম (রাঃ)-কে রাসূলুল্লাহ্ (ﷺ)-এর জীবিত অবস্থায় সূরা ফুরক্বান পড়তে শুনেছি। আমি তাঁর পড়ার প্রতি কর্ণপাত করলাম, (আমি লক্ষ্য করলাম) যে, তিনি এর অনেকগুলো অক্ষর এমন নিয়মে পড়ছেন, যে নিয়মে রাসূলুল্লাহ্ (ﷺ) আমাকে পড়াননি। ফলে আমি তাঁকে সালাতের মাঝেই আক্রমণ করতে প্রস্তুত হলাম। কিন্তু সালাম ফিরানো পর্যন্ত অপেক্ষা করলাম। সালাম ফিরানোর পর আমি তাঁকে তাঁর চাদর দিয়ে অথবা বললেন আমার চাদর দিয়ে জড়িয়ে ধরলাম। আর বললাম, তোমাকে এ সূরা কে পড়িয়েছে? তিনি বললেন, রাসূলুল্লাহ্ (ﷺ) আমাকে তা পড়িয়েছেন। আমি তাঁকে বললাম, তুমি মিথ্যা বলছ। আল্লাহ্র শপথ! রাসূলুল্লাহ্ (ﷺ) আমাকে এ সূরা পড়িয়েছেন যা তোমাকে পড়তে শুনেছি।তারপর আমি তাঁকে রাসূলুল্লাহ্ (ﷺ)-এর কাছে টেনে নিয়ে গেলাম। আমি বললাম, হে আল্লাহ্র রাসূল! আমি এ লোককে সূরা ফুরক্বান এমন অক্ষর দিয়ে পড়তে শুনেছি যা আপনি আমাকে পড়াননি। আর আপনি তো আমাকে সূরা ফুরক্বান পড়িয়েছেন। তিনি বলেন, তখন রাসূলুল্লাহ্ (ﷺ) বললেনঃ হে ‘উমর! তাঁকে ছেড়ে দাও। (আর বললেন) হে হিশাম! তুমি পড় তো। হিশাম তাঁর কাছে সেভাবেই পড়লেন, যেভাবে তাঁকে তা পড়তে আমি শুনেছিলাম। রাসূলুল্লাহ্ (ﷺ) বললেনঃ এভাবেই অবতীর্ণ করা হয়েছে।এরপর রাসূলুল্লাহ্ (ﷺ) বললেনঃ হে ‘উমর! তুমিও পড়। আমি পড়লাম। তখন তিনি বললেনঃ এভাবেও অবতীর্ণ করা হয়েছে। অতঃপর বললেন, এ কোরআন সাত (কিরাআতে) ভাষায় অবতীর্ণ করা হয়েছে। কাজেই যে পদ্ধতিতেই সহজ হয় সে পদ্ধতিতেই তোমরা তা পাঠ কর।
যেমন আল্লাহর বাণী مَالِكِ يَوْمِ الدِّينِ)) কেউ পড়েছেন مَالِكِ। মুহাম্মাদ ইবনু সুমাইকা مَالِكَ পড়েছেন। কেউ পড়েছেন مَلْكِ, কেউ পড়েছেন مَلِيْكِ। নাফে‘ مَالِكِ এর স্থলে مَلِكِيْ পড়েছেন। (তাফসীর কুরতুবী দ্রষ্টব্য)।
