৮৮/৯. অধ্যায়ঃ

ব্যাখ্যা দানকারীদের ব্যাপারে যা বর্ণনা করা হয়েছে।

সহিহ বুখারীহাদিস নম্বর ৬৯৩৭

إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ أَخْبَرَنَا وَكِيعٌ ح و حَدَّثَنَا يَحْيَى حَدَّثَنَا وَكِيعٌ عَنْ الأَعْمَشِ عَنْ إِبْرَاهِيمَ عَنْ عَلْقَمَةَ عَنْ عَبْدِ اللهِ قَالَ لَمَّا نَزَلَتْ هَذِهِ الْآيَةُ {الَّذِينَ آمَنُوا وَلَمْ يَلْبِسُوا إِيمَانَهُمْ بِظُلْمٍ} شَقَّ ذَلِكَ عَلَى أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَقَالُوا أَيُّنَا لَمْ يَظْلِمْ نَفْسَهُ فَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم لَيْسَ كَمَا تَظُنُّونَ إِنَّمَا هُوَ كَمَا قَالَ لُقْمَانُ لِابْنِهِ {يَا بُنَيَّ لاَ تُشْرِكْ بِاللهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ}

আবদুল্লাহ্‌ (রাঃ) হতে বর্ণিতঃ

যখন এ আয়াত অবতীর্ণ হলঃ “যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানকে যুলম দ্বারা কলুষিত করেনি” (সূরা আনআম ৬/৮২), তখন তা নবী (ﷺ)-এর সাহাবীদের জন্য কঠিন মনে হল। তারা বলল, আমাদের মধ্যে এমন কে আছে যে তার ঈমানকে যুলম দ্বারা কলুষিত করে না?তখন রসূলুল্লাহ (ﷺ) বললেনঃ তোমরা যেভাবে ধারণা করছ তা তেমন নয়। বরং এটা হচ্ছে ঐরূপ যেমন লুকমান তার পুত্রকে বলেছিলেনঃ “হে বৎস! আল্লাহর সঙ্গে কোন শরীক করো না। শির্ক তো বড় যুলম (সীমালঙ্ঘন)”-(সূরা লুকমান ৩১/১৩)। [১]

[১৩১](আধুনিক প্রকাশনী- ৬৪৫৫, ইসলামিক ফাউন্ডেশন- ৬৪৬৮)কাউকে তার ন্যায্য অধিকার না দেয়াই হল ظلم যুল্ম। لاشريك হওয়ার মর্যাদা একমাত্র আল্লাহর। তাঁর সেই মর্যাদা ক্ষুণ্ণ করাই ظلم বড় যুল্ম।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন