৯০/১৫. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৬৯৮১ - কূটকৌশল
বখশিশ পাওয়ার জন্য কর্মচারীর কৌশল গ্রহণ করা
সহীহ বুখারী : ৬৯৮১
সহীহ বুখারীহাদিস নম্বর ৬৯৮১
مُسَدَّدٌ حَدَّثَنَا يَحْيَى عَنْ سُفْيَانَ قَالَ حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ مَيْسَرَةَ عَنْ عَمْرِو بْنِ الشَّرِيدِ أَنَّ أَبَا رَافِعٍ سَاوَمَ سَعْدَ بْنَ مَالِكٍ بَيْتًا بِأَرْبَعِ مِائَةِ مِثْقَالٍوَقَالَ لَوْلاَ أَنِّي سَمِعْتُ النَّبِيَّ ﷺ يَقُولُ الْجَارُ أَحَقُّ بِصَقَبِهِ مَا أَعْطَيْتُكَ
আবূ রাফি‘ (রাঃ) একটি ঘর ক্রয় করার জন্য সা‘দ ইব্নু মালিক (রাঃ)-এর সঙ্গে চারশ’ মিসকাল মূল্য ঠিক করেন। আর বলেন, যদি আমি নবী (ﷺ) -কে এ কথা বলতে না শুনতাম যে, প্রতিবেশী তার পার্শ্ববর্তী ভূমির কেনার ক্ষেত্রে সবচেয়ে অধিক হক্দার, তাহলে তোমাকে আমি প্রদান করতাম না।
