৯১/৪. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৬৯৮৭ - স্বপ্নের ব্যাখ্যা প্রদান
ভাল স্বপ্ন নবুয়তের ছেচল্লিশ ভাগের এক ভাগ।
সহীহ বুখারী : ৬৯৮৭
সহীহ বুখারীহাদিস নম্বর ৬৯৮৭
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم قَالَ " رُؤْيَا الْمُؤْمِنِ جُزْءٌ مِنْ سِتَّةٍ وَأَرْبَعِينَ جُزْءًا مِنَ النُّبُوَّةِ ".
'উবাদাহ্ ইবনুস্ সামিত (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেছেনঃ মু’মিনের স্বপ্ন নবুয়তের ছেচল্লিশ ভাগের এক ভাগ। সাবিত, হুমায়দ, ইসহাক ইব্নু ‘আবদুল্লাহ্ ও শু‘আয়ব (রহঃ) আনাস (রাঃ) সূত্রে নবী (ﷺ) থেকে একই রূপ বর্ণনা করেছেন।
