৯১/৫. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৬৯৯০ - স্বপ্নের ব্যাখ্যা প্রদান
সুসংবাদ বহনকারী বিষয়সমূহ
সহীহ বুখারী : ৬৯৯০
সহীহ বুখারীহাদিস নম্বর ৬৯৯০
أَبُو الْيَمَانِ أَخْبَرَنَا شُعَيْبٌ عَنْ الزُّهْرِيِّ حَدَّثَنِي سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ أَنَّ أَبَا هُرَيْرَةَ قَالَ سَمِعْتُ رَسُولَ اللهِ ﷺ يَقُولُ لَمْ يَبْقَ مِنْ النُّبُوَّةِ إِلاَّ الْمُبَشِّرَاتُ قَالُوا وَمَا الْمُبَشِّرَاتُ قَالَ الرُّؤْيَا الصَّالِحَةُ
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলতে শুনেছি। সু-সংবাদ বহনকারী বিষয়াদি ব্যতীত নবুয়তের আর কিছু অবশিষ্ট নেই। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, সু-সংবাদ বহনকারী বিষয়াদি কী? তিনি বললেন, ভাল স্বপ্ন।
[১৪৬] মুত্তাকী মু’মিনদের অনেক স্বপ্ন সত্য হলেও তার উপর ভিত্তি করে কোন শার’য়ী বিধান পরিবর্তন, সংযোজন বা বিয়োজন বৈধ নয়। সুতরাং কারো কোন বিষয়ে স্বপ্ন দেখা শার’য়ী দলীল হিসাবে যেমন বিবেচিত হবে না, তেমনি কোন কর্মের মূল উৎস স্বপ্ন হলেও তা ইসলামী বিধান হিসাবে বিবেচিত হবে না। (ফাতহুল বারী)
