৯১/১২. অধ্যায়ঃ
দিনে স্বপ্ন দেখা।
وَقَالَ ابْنُ عَوْنٍ عَنْ ابْنِ سِيرِينَ رُؤْيَا النَّهَارِ مِثْلُ رُؤْيَا اللَّيْلِইবন ‘আউন (রহ.) ইবন সীরীন (রহ.) থেকে বর্ণনা করেন যে, দিনের স্বপ্ন রাতের স্বপ্নের মত।"
সহিহ বুখারী : ৭০০২
সহিহ বুখারীহাদিস নম্বর ৭০০২
قَالَتْ فَقُلْتُ مَا يُضْحِكُكَ يَا رَسُولَ اللَّهِ قَالَ " نَاسٌ مِنْ أُمَّتِي عُرِضُوا عَلَىَّ، غُزَاةً فِي سَبِيلِ اللَّهِ، يَرْكَبُونَ ثَبَجَ هَذَا الْبَحْرِ، مُلُوكًا عَلَى الأَسِرَّةِ أَوْ مِثْلَ الْمُلُوكِ عَلَى الأَسِرَّةِ ". شَكَّ إِسْحَاقُ. قَالَتْ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ ادْعُ اللَّهَ أَنْ يَجْعَلَنِي مِنْهُمْ، فَدَعَا لَهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ثُمَّ وَضَعَ رَأْسَهُ ثُمَّ اسْتَيْقَظَ وَهْوَ يَضْحَكُ. فَقُلْتُ مَا يُضْحِكُكَ يَا رَسُولَ اللَّهِ قَالَ " نَاسٌ مِنْ أُمَّتِي عُرِضُوا عَلَىَّ، غُزَاةً فِي سَبِيلِ اللَّهِ ". كَمَا قَالَ فِي الأُولَى. قَالَتْ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ ادْعُ اللَّهَ أَنْ يَجْعَلَنِي مِنْهُمْ. قَالَ " أَنْتِ مِنَ الأَوَّلِينَ ". فَرَكِبَتِ الْبَحْرَ فِي زَمَانِ مُعَاوِيَةَ بْنِ أَبِي سُفْيَانَ فَصُرِعَتْ عَنْ دَابَّتِهَا حِينَ خَرَجَتْ مِنَ الْبَحْرِ، فَهَلَكَتْ.
উম্মু হারাম (রাঃ) হতে বর্ণিতঃ
উম্মু হারাম (রাঃ) বলেন, আমি বললাম, হে আল্লাহর রসূল! আপনি কেন হাসলেন? তিনি বললেন: আমার উম্মতের একদল লোককে আমার কাছে পেশ করা হয়েছে, যারা আল্লাহর রাস্তায় যুদ্ধরত, সাগরের মধ্যে জাহাজের ওপর আরোহণ করে বাদশাহর সিংহাসনে অথবা বাদশাহদের মত তারা সিংহাসনে বসে আছে। ইসহাক রাবী সন্দেহ করেছেন।উম্মু হারাম (রাঃ) বলেন, আমি বললাম, হে আল্লাহর রসূল! আপনি আল্লাহর কাছে দোয়া করুন, তিনি যেন আমাকে তাদের দলে অন্তর্ভুক্ত করে দেন। রসূলুল্লাহ (ﷺ) তার জন্য দোয়া করলেন। এরপর আবার তিনি মাথা রেখে ঘুমিয়ে পড়লেন। কিছুক্ষণ পর আবার হেসে জেগে উঠলেন। আমি বললাম, আপনি হাসলেন কেন হে আল্লাহর রসূল? তিনি বললেন: আমার উম্মতের একদল লোককে আমার কাছে পেশ করা হয়েছে, যারা আল্লাহর রাস্তায় যুদ্ধরত। আগের মত এ দল সম্পর্কেও বললেন।উম্মু হারাম (রাঃ) বলেন, আমি বললাম, হে আল্লাহর রসূল! আপনি আল্লাহর কাছে দোয়া করুন, তিনি যেন আমাকে এ দলভুক্ত করে দেন। তিনি বললেন: তুমি প্রথম দলের অন্তর্ভুক্ত। উম্মু হারাম (রাঃ) মু'আবিয়া ইবনু সুফিয়ান (রাঃ)-এর আমলে সামুদ্রিক জাহাজে উঠেন এবং সমুদ্র থেকে পেরিয়ে আসার সময় তার সাওয়ারী থেকে মাটিতে পড়ে গিয়ে মারা যান।
আধুনিক প্রকাশনী- ৬৫১৭, ইসলামিক ফাউন্ডেশন- ৬৫৩০
