৯১/১৩. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৭০০৩ - স্বপ্নের ব্যাখ্যা প্রদান
নারীদের স্বপ্ন
সহীহ বুখারী : ৭০০৩
সহীহ বুখারীহাদিস নম্বর ৭০০৩
سَعِيدُ بْنُ عُفَيْرٍ حَدَّثَنِي اللَّيْثُ حَدَّثَنِي عُقَيْلٌ عَنْ ابْنِ شِهَابٍ أَخْبَرَنِي خَارِجَةُ بْنُ زَيْدِ بْنِ ثَابِتٍ أَنَّ أُمَّ الْعَلاَءِ امْرَأَةً مِنْ الأَنْصَارِ بَايَعَتْ رَسُولَ اللهِ ﷺ أَخْبَرَتْهُ أَنَّهُمْ اقْتَسَمُوا الْمُهَاجِرِينَ قُرْعَةً قَالَتْ فَطَارَ لَنَا عُثْمَانُ بْنُ مَظْعُونٍ وَأَنْزَلْنَاهُ فِي أَبْيَاتِنَا فَوَجِعَ وَجَعَهُ الَّذِي تُوُفِّيَ فِيهِ فَلَمَّا تُوُفِّيَ غُسِّلَ وَكُفِّنَ فِي أَثْوَابِهِ دَخَلَ رَسُولُ اللهِ ﷺفَقُلْتُ رَحْمَةُ اللهِ عَلَيْكَ أَبَا السَّائِبِ فَشَهَادَتِي عَلَيْكَ لَقَدْ أَكْرَمَكَ اللهُ فَقَالَ رَسُولُ اللهِ ﷺ وَمَا يُدْرِيكِ أَنَّ اللهَ أَكْرَمَهُ فَقُلْتُ بِأَبِي أَنْتَ يَا رَسُولَ اللهِ فَمَنْ يُكْرِمُهُ اللهُ فَقَالَ رَسُولُ اللهِ ﷺ أَمَّا هُوَ فَوَاللهِ لَقَدْ جَاءَهُ الْيَقِينُ وَاللهِ إِنِّي لأرْجُو لَهُ الْخَيْرَ وَ وَاللهِ مَا أَدْرِيْ وَأَنَا رَسُولُ اللهِ ﷺ مَاذَا يُفْعَلُ بِي فَقَالَتْ وَاللهِ لاَ أُزَكِّي بَعْدَهُ أَحَدًا أَبَدًا.
উম্মুল আলা (রাঃ) হতে বর্ণিতঃ
যে, উম্মুল আলা নামক এক আনসারী মহিলা রাসূলুল্লাহ্ (ﷺ)-এর কাছে বাই‘আত গ্রহণ করেন। তিনি তাঁকেঁ জানান যে, আনসারগণ লটারির সাহায্যে মুহাজিরগণকে ভাগ করে নিয়েছিল। আমাদের ভাগে আসলেন উসমান ইব্নু মাযউন (রাঃ)। আমরা তাঁকে আমাদের ঘরের মেহমান করে নিলাম। এরপর তিনি এমন এক ব্যথায় আক্রান্ত হলেন যে, সে ব্যথায় তাঁর মৃত্যু হল। মৃত্যুর পর তাঁকে গোসল দেয়া হল। তাঁর কাপড় দিয়েই তাঁকেঁ কাফন পরানো হল।এমন সময় রাসূলুল্লাহ্ (ﷺ) এলেন। উম্মুল আলা (রাঃ) বলেন, আমি বললাম, তোমার ওপর আল্লাহ্র রহমত হোক, হে আবূ সাইব! আমার সাক্ষ্য তোমার বেলায় এটাই যে আল্লাহ্ তোমাকে সম্মানিত করেছেন। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) বললেনঃ তুমি কী করে জানলে যে আল্লাহ্ তাঁকে সম্মানিত করেছেন? আমি বললাম, হে আল্লাহ্র রাসূল! আপনার প্রতি আমার পিতা কুরবান হোক! তাহলে কাকে আল্লাহ্ সম্মানিত করবেন?তখন রাসূলুল্লাহ্ (ﷺ) বললেনঃ আল্লাহ্র কসম! তাঁর ব্যাপার তো হল, তাঁর মৃত্যু হয়ে গেছে। আল্লাহ্র কসম! তাঁর জন্য আমি কল্যাণই আশা করি। আল্লাহ্র কসম! আমি আল্লাহ্র রাসূল হওয়া সত্ত্বেও জানি না, আমার সঙ্গে কী ব্যবহার করা হবে? তখন উম্মুল আলা (রাঃ) বললেন, আল্লাহ্র কসম! আমি আগামীতে কখনো কারো পবিত্র হওয়ার সাক্ষ্য দেব না।
