৯১/১৩. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৭০০৪ - স্বপ্নের ব্যাখ্যা প্রদান
নারীদের স্বপ্ন
সহীহ বুখারী : ৭০০৪
সহীহ বুখারীহাদিস নম্বর ৭০০৪
أَبُو الْيَمَانِ أَخْبَرَنَا شُعَيْبٌ عَنْ الزُّهْرِيِّ بِهَذَا وَقَالَ مَا أَدْرِي مَا يُفْعَلُ بِهِ قَالَتْ وَأَحْزَنَنِي فَنِمْتُ فَرَأَيْتُ لِعُثْمَانَ عَيْنًا تَجْرِي فَأَخْبَرْتُ رَسُولَ اللهِ ﷺ فَقَالَ ذَلِكَ عَمَلُهُ.
উম্মুল আলা (রাঃ) হতে বর্ণিতঃ
যুহরী (রহঃ) থেকে এ হাদীসে বলা হয়েছে রাসূলুল্লাহ্ (ﷺ) বললেনঃ আমি জানি না, তাঁর সঙ্গে কী ব্যবহার করা হবে? উম্মুল আলা (রাঃ) বললেন, আমি এতে চিন্তিত হয়ে ঘুমিয়ে গেলাম। তখন আমি স্বপ্নে ‘উসমান ইবনু মাযউন (রাঃ) এর জন্য প্রবহমান ঝর্ণা দেখতে পেলাম। আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে এ সম্পর্কে জানালাম। তিনি বললেনঃ এটা তাঁর ‘আমল।
