৯১/২৯. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৭০২০ - স্বপ্নের ব্যাখ্যা প্রদান
স্বপ্নে দুর্বলতার সঙ্গে কূপ থেকে এক বা দু’ বালতি পানি তুলতে দেখা।
সহীহ বুখারী : ৭০২০
সহীহ বুখারীহাদিস নম্বর ৭০২০
أَحْمَدُ بْنُ يُونُسَ حَدَّثَنَا زُهَيْرٌ حَدَّثَنَا مُوسَى بْنُ عُقْبَةَ عَنْ سَالِمٍ عَنْ أَبِيهِ عَنْ رُؤْيَا النَّبِيِّ ﷺ فِي أَبِي بَكْرٍ وَعُمَرَ قَالَ رَأَيْتُ النَّاسَ اجْتَمَعُوا فَقَامَ أَبُو بَكْرٍ فَنَزَعَ ذَنُوبًا أَوْ ذَنُوبَيْنِ وَفِي نَزْعِهِ ضَعْفٌ وَاللهُ يَغْفِرُ لَهُ ثُمَّ قَامَ ابْنُ الْخَطَّابِ فَاسْتَحَالَتْ غَرْبًا فَمَا رَأَيْتُ مِنْ النَّاسِ مَنْ يَفْرِي فَرْيَهُ حَتَّى ضَرَبَ النَّاسُ بِعَطَنٍ.
সালিমের পিতা [‘আবদুল্লাহ্ ইব্নু ‘উমার (রাঃ)] হতে বর্ণিতঃ
তিনি আবূ বাক্র ও ‘উমর (রাঃ) সম্পর্কে নবী (ﷺ)-এর স্বপ্ন বর্ণনা করতে গিয়ে বলেন, নবী (ﷺ) বলেছেনঃ আমি লোকদেরকে জড় হতে দেখলাম। তখন আবূ বাক্র দাঁড়িয়ে এক বা দু’বালতি পানি উঠালো। আর তাঁর উঠানোতে কিছু দুর্বলতা ছিল। আল্লাহ্ তাঁকে ক্ষমা করুন। এরপর ইব্নুল খাত্তাব দাঁড়াল। আর তাঁর হাতে বালতিটি বেশ বড় হয়ে গেল। আমি লোকদের মধ্যে ‘উমরের মত এতটা অভিজ্ঞ কর্মঠ কাউকে দেখিনি। যার ফলে লোকেরা তাদের পরিতৃপ্ত উটগুলো নিয়ে বাসস্থানে পৌঁছে গেল।
