৯১/৪০. অধ্যায়ঃ

স্বপ্নে ফুঁ দেয়া।

সহিহ বুখারীহাদিস নম্বর ৭০৩৭

وَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم بَيْنَا أَنَا نَائِمٌ إِذْ أُوتِيتُ خَزَائِنَ الأَرْضِ فَوُضِعَ فِي يَدَيَّ سِوَارَانِ مِنْ ذَهَبٍ فَكَبُرَا عَلَيَّ وَأَهَمَّانِي فَأُوحِيَ إِلَيَّ أَنْ انْفُخْهُمَا فَنَفَخْتُهُمَا فَطَارَا فَأَوَّلْتُهُمَا الْكَذَّابَيْنِ اللَّذَيْنِ أَنَا بَيْنَهُمَا صَاحِبَ صَنْعَاءَ وَصَاحِبَ الْيَمَامَةِ

রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হতে বর্ণিতঃ

রসুলুল্লাহ (ﷺ) আরও বলেছেনঃ একবার আমি নিদ্রিত ছিলাম। দেখলাম আমাকে পৃথিবীর ভাণ্ডারসমূহ দেয়া হয়েছে। আর আমার হাতে স্বর্ণের দুটি চুড়ি রাখা হয়, যা আমার কাছে কষ্টকর মনে হল এবং আমাকে চিন্তায় ফেলে দিল। তখন আমাকে নির্দেশ করা হল, যেন আমি চুড়ি দুটিতে ফুঁ দেই। তাই আমি দুটিতে ফুঁ দিলাম (চুড়ি দুটি উড়ে গেল)। আমি চুড়ি দুটির ব্যাখ্যা এভাবে করলাম যে, (নবুয়তের) দুইজন মিথ্যা দাবিদার রয়েছে, যাদের মাঝখানে আমি আছি। 'সানআ'র বাসিন্দা (আল আনসী) ও ইয়ামামার বাসিন্দা (মুসায়লিমা)।

আধুনিক প্রকাশনী- ৬৫৪৭, ইসলামিক ফাউন্ডেশন- ৬৫৬০

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন