৯২/৫. অধ্যায়ঃ
ফিতনার ব্যাপ্তি।
সহিহ বুখারী : ৭০৬৬
সহিহ বুখারীহাদিস নম্বর ৭০৬৬
مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا غُنْدَرٌ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ وَاصِلٍ عَنْ أَبِي وَائِلٍ عَنْ عَبْدِ اللهِ وَأَحْسِبُهُ رَفَعَهُ قَالَ بَيْنَ يَدَيْ السَّاعَةِ أَيَّامُ الْهَرْجِ يَزُولُ فِيهَا الْعِلْمُ وَيَظْهَرُ فِيهَا الْجَهْلُ قَالَ أَبُو مُوسَى وَالْهَرْجُ الْقَتْلُ بِلِسَانِ الْحَبَشَةِ.
আবদুল্লাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
তার সম্পর্কে আমার ধারণা, তিনি হাদিসটি নবী (ﷺ) থেকে মারফু হিসাবে বর্ণনা করেছেন। কেয়ামতের আগে হারজ অর্থাৎ হত্যার যুগ শুরু হবে। তখন ইলম বিলুপ্ত হয়ে যাবে এবং মূর্খতা প্রকাশিত হয়ে পড়বে। আবু মূসা (রাঃ) বলেন, হাবশি ভাষায় ‘হারজ’ অর্থ (মানুষ) হত্যা।
আধুনিক প্রকাশনী- নাই, ইসলামিক ফাউন্ডেশন- ৬৫৮৬
