৯২/১৮. অধ্যায়ঃ
সে জাতি কখনো সফলকাম হবে না, যারা তাদের শাসনভার কোন স্ত্রীলোকের হাতে অর্পণ করে।
সহিহ বুখারী : ৭১০১
সহিহ বুখারীহাদিস নম্বর ৭১০১
أَبُو نُعَيْمٍ حَدَّثَنَا ابْنُ أَبِي غَنِيَّةَ عَنْ الْحَكَمِ عَنْ أَبِي وَائِلٍ قَامَ عَمَّارٌ عَلَى مِنْبَرِ الْكُوفَةِ فَذَكَرَ عَائِشَةَ وَذَكَرَ مَسِيرَهَا وَقَالَ إِنَّهَا زَوْجَةُ نَبِيِّكُمْ صلى الله عليه وسلم فِي الدُّنْيَا وَالْآخِرَةِ وَلَكِنَّهَا مِمَّا ابْتُلِيتُمْ.
আবূ ওয়ায়িল (রহঃ) হতে বর্ণিতঃ
আম্মার (রাঃ) কুফার (মসজিদের) মিম্বরে দাঁড়ালেন এবং তিনি আয়েশা (রাঃ)-এর সফরের কথা উল্লেখ করলেন। এরপর তিনি বললেন, তিনি (আয়েশা (রাঃ)) দুনিয়া ও আখিরাতে নবী (ﷺ)-এর পত্নী। কিন্তু বর্তমানে তোমরা তাঁকে নিয়ে ভীষণ পরীক্ষার সম্মুখীন হয়েছ।
আধুনিক প্রকাশনী- ৬৬০৬, ইসলামিক ফাউন্ডেশন- ৬৬২০
