৯২/২৬. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৭১২৬ - ফিতনা
দাজ্জাল সম্পর্কিত আলোচনা।
সহীহ বুখারী : ৭১২৬
সহীহ বুখারীহাদিস নম্বর ৭১২৬
عَلِيُّ بْنُ عَبْدِ اللهِ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ حَدَّثَنَا مِسْعَرٌ حَدَّثَنَا سَعْدُ بْنُ إِبْرَاهِيمَ عَنْ أَبِيهِ عَنْ أَبِي بَكْرَةَ عَنْ النَّبِيِّ ﷺ قَالَ لاَ يَدْخُلُ الْمَدِينَةَ رُعْبُ الْمَسِيحِ لَهَا يَوْمَئِذٍ سَبْعَةُ أَبْوَابٍ عَلَى كُلِّ بَابٍ مَلَكَانِ قَالَ وَقَالَ ابْنُ إِسْحَاقَ عَنْ صَالِحِ بْنِ إِبْرَاهِيمَ عَنْ أَبِيهِ قَالَ قَدِمْتُ الْبَصْرَةَ فَقَالَ لِي أَبُو بَكْرَةَ سَمِعْتُ النَّبِيَّ ﷺ بِهَذَا.
আবূ বাকরাহ (রাঃ) হতে বর্ণিতঃ
আবূ বাক্রাহ (রাঃ) নবী (ﷺ) থেকে বর্ণনা করেছেন। তিনি বলেছেনঃ মদিনায় মাসীহ্ দাজ্জাল-এর প্রভাব পড়বে না। সে সময় মদিনায় সাতটি প্রবেশদ্বার থাকবে। প্রতিটি প্রবেশদ্বারে দু'জন করে ফেরেশ্তা নিযুক্ত থাকবেন। ইব্নু ইসহাক عَنْ صَالِحِ بْنِ ইব্রাহীম (রহঃ) হতে বর্ণিত। তিনি বলেন যে, আমি যখন বস্রায় আগমন করলাম তখন আবূ বাক্রাহ (রাঃ) আমাকে বললেন যে, এ হাদীসটি আমি নবী (ﷺ) থেকে শুনেছি।
