৯২/২৬. অধ্যায়ঃ
দাজ্জাল সম্পর্কিত আলোচনা।
সহিহ বুখারী : ৭১৩০
সহিহ বুখারীহাদিস নম্বর ৭১৩০
عَبْدَانُ أَخْبَرَنِي أَبِي عَنْ شُعْبَةَ عَنْ عَبْدِ الْمَلِكِ عَنْ رِبْعِيٍّ عَنْ حُذَيْفَةَ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ فِي الدَّجَّالِ إِنَّ مَعَهُ مَاءً وَنَارًا فَنَارُهُ مَاءٌ بَارِدٌ وَمَاؤُهُ نَارٌ قَالَ أَبُو مَسْعُودٍ أَنَا سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم.
হুযাইফাহ (রাঃ) হতে বর্ণিতঃ
হুযাইফা (রাঃ) নবী (ﷺ) থেকে বর্ণনা করেন। তিনি দাজ্জাল সম্পর্কে বলেছেন: তার সঙ্গে পানি ও আগুন থাকবে। আসলে তার আগুনই হবে শীতল পানি, আর তার পানি হবে আগুন।আবু মাসউদ (রাঃ) বর্ণনা করেন যে, আমিও এ হাদিসটি রাসুলুল্লাহ (ﷺ) থেকে শুনেছি।
আধুনিক প্রকাশনী- ৬৬৩১, ইসলামিক ফাউন্ডেশন- ৬৬৪৫
