৯৩/৯. অধ্যায়ঃ
যে কঠোর ব্যবহার করবে আল্লাহও তার প্রতি কঠোর ব্যবহার করবেন
সহিহ বুখারী : ৭১৫২
সহিহ বুখারীহাদিস নম্বর ৭১৫২
إِسْحَاقُ الْوَاسِطِيُّ حَدَّثَنَا خَالِدٌ عَنْ الْجُرَيْرِيِّ عَنْ طَرِيفٍ أَبِي تَمِيمَةَ قَالَ شَهِدْتُ صَفْوَانَ وَجُنْدَبًا وَأَصْحَابَهُ وَهُوَ يُوصِيهِمْ فَقَالُوا هَلْ سَمِعْتَ مِنْ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم شَيْئًا قَالَ سَمِعْتُهُ يَقُولُ مَنْ سَمَّعَ سَمَّعَ اللهُ بِهِ يَوْمَ الْقِيَامَةِ قَالَ وَمَنْ يُشَاقِقْ يَشْقُقْ اللهُ عَلَيْهِ يَوْمَ الْقِيَامَةِ فَقَالُوا أَوْصِنَا فَقَالَ إِنَّ أَوَّلَ مَا يُنْتِنُ مِنْ الإِنْسَانِ بَطْنُهُ فَمَنْ اسْتَطَاعَ أَنْ لاَ يَأْكُلَ إِلاَّ طَيِّبًا فَلْيَفْعَلْ وَمَنْ اسْتَطَاعَ أَنْ لاَ يُحَالَ بَيْنَهُ وَبَيْنَ الْجَنَّةِ بِمِلْءِ كَفِّهِ مِنْ دَمٍ أَهْرَاقَهُ فَلْيَفْعَلْ قُلْتُ لِأَبِي عَبْدِ اللهِ مَنْ يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم جُنْدَبٌ قَالَ نَعَمْ جُنْدَبٌ.
তারীফ আবূ তামীমা (রহঃ) হতে বর্ণিতঃ
আমি সাফওয়ান (রহঃ), জুনদব (রাঃ) ও তাঁর সাহাবীদের কাছে ছিলাম। তখন তিনি তাঁদের নসিহত করছিলেন। তাঁরা জিজ্ঞেস করল, আপনি কি রাসূলুল্লাহ (ﷺ) থেকে কোন কথা শুনেছেন? উত্তরে তিনি বললেন, আমি তাঁকে বলতে শুনেছি যে, যারা মানুষকে শোনাবার জন্য কোন কাজ করে, কেয়ামতের দিন আল্লাহ তার এ কথা শুনিয়ে দেবেন। আর যারা অন্যের প্রতি কঠোরতা অবলম্বন করে, কেয়ামতের দিন আল্লাহ তা’আলা তার প্রতি কঠোরতা অবলম্বন করবেন।তাঁরা পুনরায় বলল, আমাদেরকে কিছু নসিহত করুন। তিনি বললেন, মানুষের দেহের যে অংশ প্রথম দুর্গন্ধময় হবে, তা হল তার পেট। কাজেই যে ব্যক্তি সামর্থ্য রাখে যে একমাত্র পবিত্র (হালাল) খাদ্য ব্যতীত আর কিছু সে আহার করবে না, সে যেন তাই করতে চেষ্টা করে। আর যে ব্যক্তি সামর্থ্য রাখে যে এক আঁজলা পরিমাণ রক্তপাত ঘটিয়ে তার ও জান্নাতের মাঝে বাধা সৃষ্টি করবে না, সে যেন অবশ্যই তা করে।ইমাম বুখারী (রহঃ)-এর ছাত্র ফেরাবরী বলেন, আমি আবু আব্দুল্লাহ (রাঃ) (ইমাম বুখারী)-কে জিজ্ঞেস করলাম, নবী (ﷺ) থেকে আমি শুনেছি -এ কথা কি জুনদব বলেছিলেন? তিনি বললেন, হ্যাঁ, জুনদবই।
আধুনিক প্রকাশনী- ৬৬৫৩, ইসলামিক ফাউন্ডেশন- ৬৬৬৭
