৯৩/৪৩. অধ্যায়ঃ
রাষ্ট্রের প্রধান কিভাবে জনগণের নিকট হতে বায়আত গ্রহণ করবেন।
সহিহ বুখারী : ৭২০১
সহিহ বুখারীহাদিস নম্বর ৭২০১
عَمْرُو بْنُ عَلِيٍّ حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ حَدَّثَنَا حُمَيْدٌ عَنْ أَنَسٍ خَرَجَ النَّبِيُّ صلى الله عليه وسلم فِي غَدَاةٍ بَارِدَةٍ وَالْمُهَاجِرُونَ وَالأَنْصَارُ يَحْفِرُونَ الْخَنْدَقَ فَقَالَ :اللهُمَّ إِنَّ الْخَيْرَ خَيْرُ الآخِرَهْ فَاغْفِرْ لِلْأَنْصَارِ وَالْمُهَاجِرَهْفَأَجَابُوانَحْنُ الَّذِينَ بَايَعُوا مُحَمَّدَا عَلَى الْجِهَادِ مَا بَقِينَا أَبَدَا.
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) শীতের এক সকালে বের হলেন। মুহাজির ও আনসাররা তখন খন্দক খনন করছিল। তিনি বললেন:"হে আল্লাহ! আখিরাতের কল্যাণই সত্যিকারের কল্যাণ, অতএব তুমি আনসার ও মুহাজিরদের ক্ষমা করে দাও।"এর জবাবে তারা বলল, "আমরা তারাই যারা মুহাম্মাদ (ﷺ) এর হাতে বায়াত করেছে মৃত্যু অবধি জিহাদ করার জন্য।"
আধুনিক প্রকাশনী- ৬৬৯৫, ইসলামিক ফাউন্ডেশন- ৬৭০৮
