৯৪/২. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৭২২৮ - আকাঙ্ক্ষা
কল্যাণ কামনা করা।
وَقَوْلُ النَّبِيُّ ﷺ لَوْ كَانَ لِي أُحُدٌ ذَهَبًاনবী (ﷺ)-এর বাণী: যদি ওহুদ পর্বত আমার জন্য স্বর্ণ হয়ে যেত।"
সহীহ বুখারী : ৭২২৮
সহীহ বুখারীহাদিস নম্বর ৭২২৮
إِسْحَاقُ بْنُ نَصْرٍ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ عَنْ مَعْمَرٍ عَنْ هَمَّامٍ سَمِعَ أَبَا هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ ﷺ قَالَ لَوْ كَانَ عِنْدِي أُحُدٌ ذَهَبًا لأَحْبَبْتُ أَنْ لاَ يَأْتِيَ عَلَيَّ ثَلاَثٌ وَعِنْدِي مِنْهُ دِينَارٌ لَيْسَ شَيْءٌ أَرْصُدُهُ فِي دَيْنٍ عَلَيَّ أَجِدُ مَنْ يَقْبَلُهُ.
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
আবূ হুরায়রা (রাঃ) নবী (ﷺ) থেকে বর্ণনা করেন। তিনি বলেন, যদি ওহুদ (পাহাড়) পরিমাণ সোনা আমার কাছে থাকত, তাহলে আমি অবশ্যই পছন্দ করতাম যে, তিন রাতও এ অবস্থায় অতিবাহিত না হোক যে ঋণ আদায় করার জন্য ছাড়া একটি দীনারও আমার কাছে থাকুক অথচ তা গ্রহণ করার মত লোক আমি পাই।
