১০/৭৮. অধ্যায়ঃ
মহিলা একজন হলেও ভিন্ন কাতারে দাঁড়াবে।
সহিহ বুখারী : ৭২৭
সহিহ বুখারীহাদিস নম্বর ৭২৭
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ إِسْحَاقَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ صَلَّيْتُ أَنَا وَيَتِيمٌ، فِي بَيْتِنَا خَلْفَ النَّبِيِّ صلى الله عليه وسلم وَأُمِّي أُمُّ سُلَيْمٍ خَلْفَنَا.
আনাস ইব্নু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
একবার আমাদের ঘরে আমি ও একটি ইয়াতীম ছেলে নবী (ﷺ)-এর পিছনে দাঁড়িয়ে সালাত আদায় করলাম। আর আমার মা উম্মু সুলাইম (রাঃ) আমাদের পিছনে দাঁড়িয়ে ছিলেন।
