৮/১৮. অধ্যায়ঃ

সহীহ বুখারী হাদিস ৩৭৮ - ইমামের অনুসরণ

ছাদ, মিম্বার ও কাঠের উপর সালাত আদায় করা।

قَالَ أَبُو عَبْدِ اللَّهِ وَلَمْ يَرَ الْحَسَنُ بَأْسًا أَنْ يُصَلَّى عَلَى الْجَمْدِ وَالْقَنَاطِرِ وَإِنْ جَرَى تَحْتَهَا بَوْلٌ أَوْ فَوْقَهَا أَوْ أَمَامَهَا إِذَا كَانَ بَيْنَهُمَا سُتْرَةٌ وَصَلَّى أَبُو هُرَيْرَةَ عَلَى سَقْفِ الْمَسْجِدِ بِصَلَاةِ الإِمَامِ وَصَلَّى ابْنُ عُمَرَ عَلَى الثَّلْجِ.আবূ ‘আবদুল্লাহ (ইমাম বুখারী) (রহঃ) বলেন: হাসান বাসরী (রহঃ) বরফ ও পুলের উপর সালাত আদায় করা দোষের মনে করতেন না- যদিও তার নীচ দিয়ে, উপর দিয়ে অথবা সামনের দিক দিয়ে পেশাব প্রবাহিত হয়; যদি উভয়ের মাঝে কোনো ব্যবধান থাকে। আবূ হুরাইরা (রাঃ) মসজিদের ছাদে ইমামের সাথে সালাত আদায় করেছিলেন। ইবন ‘উমার (রাঃ) বরফের উপর সালাত আদায় করেছেন।"

ইমামের অনুসরণ: জামাতে সালাতের সহজ নিয়ম

সহীহ বুখারীহাদিস নম্বর ৩৭৮

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحِيمِ، قَالَ حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، قَالَ أَخْبَرَنَا حُمَيْدٌ الطَّوِيلُ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ سَقَطَ عَنْ فَرَسِهِ، فَجُحِشَتْ سَاقُهُ أَوْ كَتِفُهُ، وَآلَى مِنْ نِسَائِهِ شَهْرًا، فَجَلَسَ فِي مَشْرُبَةٍ لَهُ، دَرَجَتُهَا مِنْ جُذُوعٍ، فَأَتَاهُ أَصْحَابُهُ يَعُودُونَهُ، فَصَلَّى بِهِمْ جَالِسًا، وَهُمْ قِيَامٌ فَلَمَّا سَلَّمَ قَالَ «إِنَّمَا جُعِلَ الإِمَامُ لِيُؤْتَمَّ بِهِ، فَإِذَا كَبَّرَ فَكَبِّرُوا، وَإِذَا رَكَعَ فَارْكَعُوا، وَإِذَا سَجَدَ فَاسْجُدُوا، وَإِنْ صَلَّى قَائِمًا فَصَلُّوا قِيَامًا». وَنَزَلَ لِتِسْعٍ وَعِشْرِينَ فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ إِنَّكَ آلَيْتَ شَهْرًا فَقَالَ «إِنَّ الشَّهْرَ تِسْعٌ وَعِشْرُونَ».

আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ

আল্লাহর রাসূল (ﷺ) একদা ঘোড়া হতে পড়ে গেলেন, এতে তিনি পায়ের ‘গোছায়’ অথবা (রাবী বলেছেন) ‘কাঁধে’ আঘাত পান। তিনি তাঁর স্ত্রীদের হতে এক মাসের জন্য পৃথক হয়ে থাকেন। তখন তিনি ঘরের উপরের কক্ষে অবস্থান করেন যার সিঁড়ি ছিল খেজুর গাছের কাণ্ডের তৈরি। সাহাবীগণ তাঁকে দেখতে এলেন, তিনি তাঁদের নিয়ে বসে সালাত আদায় করলেন, আর তাঁরা ছিলেন দাঁড়ানো।সালাম ফিরিয়ে তিনি বললেনঃ ইমাম এজন্যে যে, মুক্তাদীরা তার অনুসরণ করবে। সুতরাং ইমাম তাকবির বললে তোমরাও তাকবির বলবে, তিনি রুকু করলে তোমরাও রুকু করবে। তিনি সিজদা করলে তোমরাও সিজদা করবে। ইমাম দাঁড়িয়ে সালাত আদায় করলে তোমরাও দাঁড়িয়ে সালাত আদায় করবে। অতঃপর ঊনত্রিশ দিন পূর্ণ হলে তিনি নেমে আসলেন। তখন লোকেরা বললেন, হে আল্লাহর রাসূল! আপনি তো এক মাসের শপথ করেছিলেন। তিনি বললেনঃ এ মাস ঊনত্রিশ দিনের।

সহীহ বুখারী হাদিস ৩৭৮-এর সারসংক্ষেপ

এই হাদিসের মূল বিষয় হলো ইমামের অনুসরণ। আনাস (রাঃ) বলেন, নবী (صلى الله عليه وسلم) একবার ঘোড়া থেকে পড়ে আঘাত পান। তিনি কিছু দিন ঘরের ওপরের কক্ষে ছিলেন। সাহাবীরা তাঁকে দেখতে এলে তিনি তাঁদের নিয়ে বসে সালাত আদায় করেন, আর তাঁরা দাঁড়িয়ে ছিলেন। সালাম ফিরিয়ে তিনি বলেন, ইমামকে বানানো হয়েছে তাঁর অনুসরণ করার জন্য। তাই ইমাম তাকবীর বললে তোমরাও তাকবীর বলবে; তিনি রুকু করলে তোমরাও রুকু করবে; তিনি সিজদা করলে তোমরাও সিজদা করবে; আর তিনি দাঁড়িয়ে সালাত আদায় করলে তোমরাও দাঁড়িয়ে সালাত আদায় করবে। শেষে মাস ঊনত্রিশ দিনের বিষয়টিও উল্লেখ হয়েছে। হাদিসটি জামাতে শৃঙ্খলা শেখায়: মুকতাদী ইমামের আগে নয়, বরং তাঁর অনুসরণে সালাত আদায় করবে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ইমামকে অনুসরণ করাই জামাতে সালাতের মূল আদব।
  • ইমাম তাকবীর বললে মুকতাদীরাও তাকবীর বলবে।
  • ইমাম রুকু ও সিজদা করলে মুকতাদীরা তা অনুসরণ করবে।
  • ইমাম দাঁড়িয়ে সালাত আদায় করলে মুকতাদীদেরও দাঁড়িয়ে আদায়ের নির্দেশ এসেছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন