৯৬/৫. অধ্যায়ঃ
নবী (ﷺ)-এর কাজকর্মের অনুসরণ।
সহিহ বুখারী : ৭২৯৮
সহিহ বুখারীহাদিস নম্বর ৭২৯৮
حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ اتَّخَذَ النَّبِيُّ صلى الله عليه وسلم خَاتَمًا مِنْ ذَهَبٍ فَاتَّخَذَ النَّاسُ خَوَاتِيمَ مِنْ ذَهَبٍ، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " إِنِّي اتَّخَذْتُ خَاتَمًا مِنْ ذَهَبٍ ". فَنَبَذَهُ وَقَالَ " إِنِّي لَنْ أَلْبَسَهُ أَبَدًا " فَنَبَذَ النَّاسُ خَوَاتِيمَهُمْ.
ইব্নু ‘উমর (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) একটি সোনার আংটি পরতেন। তখন লোকেরাও সোনার আংটি পরতে লাগল। এরপর (একদিন) নবী (ﷺ) বললেন, “আমি সোনার আংটি পরছিলাম” - তারপর তিনি তা ছুঁড়ে ফেলে দিলেন এবং বললেনঃ “আমি আর কোন দিনই তা পরিধান করব না।” ফলে লোকেরাও তাদের আংটিগুলো ছুঁড়ে ফেলল।
আধুনিক প্রকাশনী- ৬৭৮৮, ইসলামিক ফাউন্ডেশন- ৬৮০০
