৯৬/৬. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৭২৯৯ - কুরআন ও সুন্নাহকে দৃঢ়ভাবে ধারণ করা
দ্বীনের ব্যাপারে অতিরিক্ত কঠোরতা করা, তর্কে লিপ্ত হওয়া, বাড়াবাড়ি করা এবং বিদআত অপছন্দনীয়।
সহীহ বুখারী : ৭২৯৯
সহীহ বুখারীহাদিস নম্বর ৭২৯৯
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا هِشَامٌ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ النَّبِيُّ ﷺ " لاَ تُوَاصِلُوا ". قَالُوا إِنَّكَ تُوَاصِلُ. قَالَ " إِنِّي لَسْتُ مِثْلَكُمْ، إِنِّي أَبِيتُ يُطْعِمُنِي رَبِّي وَيَسْقِينِي ". فَلَمْ يَنْتَهُوا عَنِ الْوِصَالِ ـ قَالَ ـ فَوَاصَلَ بِهِمُ النَّبِيُّ ﷺ يَوْمَيْنِ أَوْ لَيْلَتَيْنِ، ثُمَّ رَأَوُا الْهِلاَلَ فَقَالَ النَّبِيُّ ﷺ " لَوْ تَأَخَّرَ الْهِلاَلُ لَزِدْتُكُمْ ". كَالْمُنَكِّلِ لَهُمْ.
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেনঃ তোমরা ইফতার না করে লাগাতার সাওম রেখো না। সাহাবীরা বললেন, আপনি তো ইফতার না করে লাগাতার সাওম রাখেন। তিনি বললেনঃ আমি তোমাদের মতো নই। আমি রাত কাটাই যাতে আমার রব আমাকে খাওয়ান ও পান করান। কিন্তু তাঁরা লাগাতার সাওম রাখা থেকে বিরত হলো না। ফলে তাঁদের সঙ্গে নবী (ﷺ) ও দু’দিন অথবা (বর্ণনাকারী বলেছিলেন) দু’ রাত লাগাতার সাওম রাখলেন। এরপর তাঁরা নতুন চাঁদ দেখতে পেলেন। তখন নবী (ﷺ) বললেনঃ যদি চাঁদ (আরও কয়েক দিন) দেরি করে উঠত, তাহলে আমিও (লাগাতার সাওম রেখে) তোমাদের সাওমের সময়কে বাড়িয়ে দিতাম, তাঁদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার জন্য।
