১০/৮২. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৭৩২ - বসে সালাতে ইমাম অনুসরণের নিয়ম
ফরজ তাকবীর বলা ও সালাত শুরু করা।
ইমাম বসে সালাত আদায় করলে অনুসরণের শিক্ষা
সহীহ বুখারী : ৭৩২
সহীহ বুখারীহাদিস নম্বর ৭৩২
حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، قَالَ أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي أَنَسُ بْنُ مَالِكٍ الأَنْصَارِيُّ، أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ رَكِبَ فَرَسًا، فَجُحِشَ شِقُّهُ الأَيْمَنُ، قَالَ أَنَسٌ ـ رضى الله عنه ـ فَصَلَّى لَنَا يَوْمَئِذٍ صَلاَةً مِنَ الصَّلَوَاتِ وَهْوَ قَاعِدٌ، فَصَلَّيْنَا وَرَاءَهُ قُعُودًا، ثُمَّ قَالَ لَمَّا سَلَّمَ " إِنَّمَا جُعِلَ الإِمَامُ لِيُؤْتَمَّ بِهِ، فَإِذَا صَلَّى قَائِمًا فَصَلُّوا قِيَامًا، وَإِذَا رَكَعَ فَارْكَعُوا، وَإِذَا رَفَعَ فَارْفَعُوا، وَإِذَا سَجَدَ فَاسْجُدُوا وَإِذَا قَالَ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ. فَقُولُوا رَبَّنَا وَلَكَ الْحَمْدُ».
আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
একবার আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ঘোড়ায় চড়েন। ফলে তাঁর ডান পাঁজরে আঁচড় লাগে। বলেন এ সময় কোন এক সালাত আমাদের নিয়ে তিনি বসে আদায় করেন। আমরাও তাঁর পিছনে বসে সালাত আদায় করি। সালাম ফিরানোর পর তিনি বললেনঃ ইমাম নির্ধারণ করা হয় তাঁকে অনুসরণ করার জন্যই। তাই তিনি যখন দাঁড়িয়ে সালাত আদায় করেন তখন তোমরাও দাঁড়িয়ে সালাত আদায় করবে। আর তিনি যখন রুকূ’ করেন তখন তোমারাও রুকূ’ করবে। তিনি যখন সিজদা করেন তখন তোমরাও সিজদা করবে। তিনি যখন “سَمِعَ اللهُ لِمَن حَمِدَه” বলেন, তখন তোমরা “رَبَّناَ وَلَكَ الحَمدُ” বলবে।
সহীহ বুখারী হাদিস ৭৩২-এর সারসংক্ষেপ
এই হাদিসে নবী (صلى الله عليه وسلم)-এর ঘোড়ায় চড়ার পর ডান পাঁজরে আঘাত লাগার ঘটনা এসেছে। সেই অবস্থায় তিনি এক সালাত বসে আদায় করালেন, আর সাহাবীরাও তাঁর পিছনে বসে সালাত আদায় করলেন। সালাম ফিরিয়ে তিনি বললেন, ইমাম নির্ধারণ করা হয় অনুসরণের জন্য। তিনি দাঁড়িয়ে সালাত পড়লে দাঁড়াও, রুকু করলে রুকু কর, উঠলে ওঠো, সিজদা করলে সিজদা কর। তিনি সামি'আল্লাহু লিমান হামিদাহ বললে তোমরা রব্বানা ওয়া লাকাল হামদ বলবে। হাদিসটি জামাআতের মূল শৃঙ্খলা শেখায়: ইমামের কাজের সঙ্গে মিল রেখে চলা, তার আগে নয় এবং তার বিপরীতেও নয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- জামাআতে ইমামকে অনুসরণ করাই মূল নিয়ম।
- ইমামের রুকু, সিজদা ও ওঠার সঙ্গে মুক্তাদিরা চলবে।
- সালাতে কথিত জিকিরের উত্তরে মুক্তাদির নির্দিষ্ট বাক্য আছে।
- অসুস্থতা বা আঘাতের অবস্থায়ও সালাতের শৃঙ্খলা বজায় রাখা হয়।
