৯৬/১৮. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৭৩৪৬ - কুরআন ও সুন্নাহকে দৃঢ়ভাবে ধারণ করা
আল্লাহ তা‘আলার বাণী: (হে নবী!) কোন বিষয়ের সিদ্ধান্ত নেয়া তোমার কাজ নয়। (সূরা আল ইমরান ৩/১২৮)
সহীহ বুখারী : ৭৩৪৬
সহীহ বুখারীহাদিস নম্বর ৭৩৪৬
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّهُ سَمِعَ النَّبِيَّ ﷺ يَقُولُ فِي صَلاَةِ الْفَجْرِ رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ قَالَ " اللَّهُمَّ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ فِي الأَخِيرَةِ». ثُمَّ قَالَ " اللَّهُمَّ الْعَنْ فُلاَنًا وَفُلاَنًا». فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ {لَيْسَ لَكَ مِنَ الأَمْرِ شَىْءٌ أَوْ يَتُوبَ عَلَيْهِمْ أَوْ يُعَذِّبَهُمْ فَإِنَّهُمْ ظَالِمُونَ﴿.
ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি নবী (ﷺ) - কে ফজরের সালাতের শেষে রুকু থেকে মাথা উঠানোর সময় বলতে শুনেছেন, اللَّهُمَّ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ (হে আমাদের প্রতিপালক! সমস্ত প্রশংসা কেবলমাত্র আপনারই জন্য। তিনি আরো বললেন, হে আল্লাহ! আপনি অমুক অমুক লোকের উপর অভিশাপ দিন।তখন আল্লাহ নাজিল করলেনঃ “আল্লাহ তাদের প্রতি ক্ষমাশীল হবেন অথবা তাদেরকে শাস্তি প্রদান করবেন - এ ব্যাপারে তোমার কিছু করার নেই। কেননা তারা হচ্ছে যালিম” - (সূরা আলু ‘ইমরান ৩/১২৮)।
