৯৭/১. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৭৩৭৪ - জাহমিয়াদের মতের খণ্ডন ও তাওহীদ প্রসঙ্গ
আল্লাহর তাওহীদের দিকে উম্মতের প্রতি নবী (ﷺ)-এর আহ্বান।
সহীহ বুখারী : ৭৩৭৪
সহীহ বুখারীহাদিস নম্বর ৭৩৭৪
إِسْمَاعِيلُ حَدَّثَنِي مَالِكٌ عَنْ عَبْدِ الرَّحْمٰنِ بْنِ عَبْدِ اللهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي صَعْصَعَةَ عَنْ أَبِيهِ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ أَنَّ رَجُلاً سَمِعَ رَجُلاً يَقْرَأُ ﴾قُلْ هُوَ اللهُ أَحَدٌ﴿ يُرَدِّدُهَا فَلَمَّا أَصْبَحَ جَاءَ إِلَى النَّبِيِّ ﷺ فَذَكَرَ لَهُ ذَلِكَ وَكَأَنَّ الرَّجُلَ يَتَقَالُّهَا فَقَالَ رَسُولُ اللهِ ﷺ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ إِنَّهَا لَتَعْدِلُ ثُلُثَ الْقُرْآنِزَادَ إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ عَنْ مَالِكٍ عَنْ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أَبِيهِ عَنْ أَبِي سَعِيدٍ أَخْبَرَنِي أَخِي قَتَادَةُ بْنُ النُّعْمَانِ عَنْ النَّبِيِّ ﷺ
আবূ সাঈদ আল-খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ
এক লোক অন্য এক লোককে বারবার ‘ইখলাস’ সূরা তিলাওয়াত করতে শুনল। সকাল বেলা লোকটি নবী (ﷺ) -এর কাছে উপস্থিত হয়ে তাঁর নিকট এ বিষয়টি উল্লেখ করল; লোকটি যেন সূরা ইখ্লাসের গুরুত্বকে কম করছিল। এই প্রেক্ষিতে নবী (ﷺ) বললেনঃ যে সত্তার হাতে আমার জীবন, তাঁর কসম করে বলছি! এ সূরাটি অবশ্যই কোরআনের এক-তৃতীয়াংশ। ইস্মাঈল ইব্নু জা’ফর (রহঃ) মালিক (রহঃ), ‘আবদুর রহমান (রহঃ) ও তাঁর পিতার মাধ্যমে আবূ সা‘ঈদ (রাঃ) সূত্রে তাঁর ভাই ক্বাতাদাহ ইব্নু আল-নুমান (রাঃ)-এর মাধ্যমে নবী (ﷺ) থেকে (কিছুটা) বৃদ্ধি সহ বর্ণনা করেছেন।
