৯৭/৪. অধ্যায়ঃ

সহীহ বুখারী হাদিস ৭৩৭৯ - জাহমিয়াদের মতের খণ্ডন ও তাওহীদ প্রসঙ্গ

আল্লাহর বাণী: তিনি অদৃশ্য সম্পর্কে জ্ঞাত, তিনি তাঁর অদৃশ্যের জ্ঞান কারো কাছে প্রকাশ করেন না- (সূরা জ্বিন ৭২/২৬)। কেয়ামাতের জ্ঞান কেবল আল্লাহর কাছে রয়েছে- (সূরা লুকমান ৩১/৩৪)। তা তিনি জেনে শুনে নাযিল করেছেন- (সূরা আন-নিসা ৪/১৬৬)। তাঁর অবগতি ব্যতীত কোন নারী গর্ভ ধারণ করে না বা (তার বোঝা) হালকা করে না- (সূরা ফাতির ৩৫/১১)। কেয়ামাতের জ্ঞান কেবল তাঁরই আছে- (সূরা ফুসসিলাত ৪১/৪৭)।

আবূ ‘আবদুল্লাহ্ [(বুখারী) (রহঃ)] বলেন, ইয়াহইয়া (রহঃ) বলেছেন, আল্লাহ জ্ঞানের আলোকে সমস্ত সৃষ্টির ওপর প্রকাশমান, আবার তিনি জ্ঞানের আলোকেই অপ্রকাশিত।

সহীহ বুখারীহাদিস নম্বর ৭৩৭৯

خَالِدُ بْنُ مَخْلَدٍ حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ حَدَّثَنِي عَبْدُ اللهِ بْنُ دِينَارٍ عَنْ ابْنِ عُمَرَ عَنْ النَّبِيِّ ﷺ قَالَ مَفَاتِيحُ الْغَيْبِ خَمْسٌ لاَ يَعْلَمُهَا إِلاَّ اللهُ لاَ يَعْلَمُ مَا تَغِيضُ الأَرْحَامُ إِلاَّ اللهُ وَلاَ يَعْلَمُ مَا فِي غَدٍ إِلاَّ اللهُ وَلاَ يَعْلَمُ مَتَى يَأْتِي الْمَطَرُ أَحَدٌ إِلاَّ اللهُ وَلاَ تَدْرِي نَفْسٌ بِأَيِّ أَرْضٍ تَمُوتُ إِلاَّ اللهُ وَلاَ يَعْلَمُ مَتَى تَقُومُ السَّاعَةُ إِلاَّ اللهُ

ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ

ইব্‌নু ‘উমর (রাঃ) সূত্রে নবী (ﷺ) সূত্রে বর্ণিত। তিনি বলেছেনঃ গায়িবের চাবি পাঁচটি, যা আল্লাহ্ ব্যতীত অন্য কেউ জানে না।(১) মায়ের পেটে কী লুকিয়ে আছে তা জানেন একমাত্র আল্লাহ্।(২) আগামীকাল কী ঘটবে তাও জানেন একমাত্র আল্লাহ্।(৩) বৃষ্টিপাত কখন হবে তাও আল্লাহ্ ব্যতীত অন্য কেউ জানে না।(৪) কে কোন ভূমিতে মারা যাবে তা আল্লাহ্ ব্যতীত অন্য কেউ জানে না।(৫) কেয়ামত কখন ঘটবে আল্লাহ্ ছাড়া কেউ জানে না।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন