৯৭/২৪. অধ্যায়ঃ
আল্লাহর বাণী: কতক মুখ সেদিন উজ্জ্বল হবে। তারা তাদের প্রতিপালকের দিকে তাকিয়ে থাকবে। (সূরা আল-কিয়ামাহ ৭৫/২২-২৩)
সহিহ বুখারী : ৭৪৩৮
সহিহ বুখারীহাদিস নম্বর ৭৪৩৮
قَالَ عَطَاءُ بْنُ يَزِيدَ وَأَبُو سَعِيدٍ الْخُدْرِيُّ مَعَ أَبِي هُرَيْرَةَ لاَ يَرُدُّ عَلَيْهِ مِنْ حَدِيثِهِ شَيْئًا حَتَّى إِذَا حَدَّثَ أَبُو هُرَيْرَةَ أَنَّ اللهَ تَبَارَكَ وَتَعَالَى قَالَ ذَلِكَ لَكَ وَمِثْلُهُ مَعَهُ قَالَ أَبُو سَعِيدٍ الْخُدْرِيُّ وَعَشَرَةُ أَمْثَالِهِ مَعَهُ يَا أَبَا هُرَيْرَةَ قَالَ أَبُو هُرَيْرَةَ مَا حَفِظْتُ إِلاَّ قَوْلَهُ ذَلِكَ لَكَ وَمِثْلُهُ مَعَهُ قَالَ أَبُو سَعِيدٍ الْخُدْرِيُّ أَشْهَدُ أَنِّي حَفِظْتُ مِنْ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم قَوْلَهُ ذَلِكَ لَكَ وَعَشَرَةُ أَمْثَالِهِ قَالَ أَبُو هُرَيْرَةَ فَذَلِكَ الرَّجُلُ آخِرُ أَهْلِ الْجَنَّةِ دُخُولاً الْجَنَّةَ
আত্বা ইবনু ইয়াযীদ (রহঃ) হতে বর্ণিতঃ
আতা ইবনু ইয়াজিদ (রহঃ) বলেন, আবু হুরাইরা (রাঃ) যখন হাদিসটির বর্ণনা দিচ্ছিলেন, তখন আবু সাঈদ খুদরি (রাঃ)-ও তাঁর সঙ্গে ছিলেন। তিনি আবু হুরাইরা (রাঃ)-এর এ বর্ণিত হাদিসের কোথাও প্রতিবাদ করলেন না।বর্ণনার শেষাংশে এসে আবু হুরাইরা (রাঃ) যখন বর্ণনা করলেন, “আল্লাহ তাকে বলবেন, ওসব তোমাকে দেয়া হলো, আরও তার সমপরিমাণ তার সঙ্গে দেয়া হল” তখন আবু সাঈদ খুদরি (রাঃ) প্রতিবাদ করে বললেন, হে আবু হুরাইরা (রাঃ), রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তার সঙ্গে আরও দশগুণ।তখন আবু হুরাইরা (রাঃ) বললেন, আমি সংরক্ষণ করেছি এভাবে- ওসব তোমাকে দেয়া হলো, আর এর সঙ্গে আরও এক গুণ দেয়া হল।আবু সাঈদ খুদরি (রাঃ) বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি, আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট হতে এভাবে সংরক্ষণ করেছি- ওসবই তোমাকে দেয়া হলো, এর সঙ্গে তোমাকে দেয়া হলো আরও দশ গুণ।আবু হুরাইরা (রাঃ) বলেন, এই হচ্ছে জান্নাতে প্রবেশকারীদের মধ্যে সর্বশেষ ব্যক্তি।
আধুনিক প্রকাশনী- ৬৯২০ শেষাংশ, ইসলামিক ফাউন্ডেশন- ৬৯৩১
