১০/৮৯. অধ্যায়ঃ

সহীহ বুখারী হাদিস ৭৪৪ - তাকবিরের পর দোয়ার শিক্ষা

তাকবীরে তাহরিমার পরে কি পড়বে।

তাকবিরের পর দোয়া: গুনাহ থেকে পবিত্রতার সুন্দর শিক্ষা

সহীহ বুখারীহাদিস নম্বর ৭৪৪

حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ زِيَادٍ، قَالَ حَدَّثَنَا عُمَارَةُ بْنُ الْقَعْقَاعِ، قَالَ حَدَّثَنَا أَبُو زُرْعَةَ، قَالَ حَدَّثَنَا أَبُو هُرَيْرَةَ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ ﷺ يَسْكُتُ بَيْنَ التَّكْبِيرِ وَبَيْنَ الْقِرَاءَةِ إِسْكَاتَةً ـ قَالَ أَحْسِبُهُ قَالَ هُنَيَّةً ـ فَقُلْتُ بابي وَأُمِّي يَا رَسُولَ اللَّهِ، إِسْكَاتُكَ بَيْنَ التَّكْبِيرِ وَالْقِرَاءَةِ مَا تَقُولُ قَالَ " أَقُولُ اللَّهُمَّ بَاعِدْ بَيْنِي وَبَيْنَ خَطَايَاىَ كَمَا بَاعَدْتَ بَيْنَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ، اللَّهُمَّ نَقِّنِي مِنَ الْخَطَايَا كَمَا يُنَقَّى الثَّوْبُ الأَبْيَضُ مِنَ الدَّنَسِ، اللَّهُمَّ اغْسِلْ خَطَايَاىَ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ ".

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

আল্লাহ্‌র রাসূল (ﷺ) তাকবিরে তাহ্‌রীমা ও কিরাআতের মধ্যে কিছুক্ষণ চুপ করে থাকতেন। আমি বললাম, হে আল্লাহ্‌র রাসূল! আমার পিতামাতা আপনার উপর কুরবান হোক, তাকবির ও কিরাআত এর মধ্যে চুপ থাকার সময় আপনি কি পাঠ করে থাকেন? তিনি বললেনঃ এ সময় আমি বলি- “হে আল্লাহ্‌! আমার এবং আমার গুনাহের মধ্যে এমন ব্যবধান করে দাও যেমন ব্যবধান করেছ পূর্ব ও পশ্চিমের মধ্যে। হে আল্লাহ্‌ আমাকে আমার গুনাহ হতে এমনভাবে পবিত্র কর যেমন সাদা কাপড় ময়লা থেকে পরিষ্কার হয়। হে আল্লাহ্‌ আমার গুনাহকে বরফ, পানি ও শিশির দ্বারা ধৌত করে দাও।”

সহীহ বুখারী হাদিস ৭৪৪-এর সারসংক্ষেপ

এই হাদিসে সালাতের শুরুতে একটি গুরুত্বপূর্ণ দোয়া শেখানো হয়েছে। আল্লাহর রসূল (صلى الله عليه وسلم) তাকবিরে তাহরিমা ও কিরাআতের মাঝে কিছুক্ষণ চুপ থাকতেন। আবু হুরায়রা (রাঃ) জানতে চাইলেন, সেই সময়ে তিনি কী পড়েন। নবী (صلى الله عليه وسلم) জানালেন, তিনি আল্লাহর কাছে নিজের গুনাহ থেকে দূরত্ব চান, যেমন পূর্ব ও পশ্চিমের মধ্যে দূরত্ব আছে। তিনি আরও চান, গুনাহ থেকে এমনভাবে পবিত্র করা হোক, যেমন সাদা কাপড় ময়লা থেকে পরিষ্কার হয়। শেষে পানি, বরফ ও শিশির দিয়ে গুনাহ ধুয়ে দেওয়ার দোয়া করেন। এই হাদিসের মূল বিষয় হলো সালাতের দোয়া ও গুনাহ থেকে পবিত্রতা কামনা। এখানে বান্দার বিনয় আছে, নিজের দুর্বলতা স্বীকার আছে এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সুন্দর ভাষা আছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সালাতের শুরুতে আল্লাহর কাছে গুনাহ থেকে পবিত্রতা চাওয়া যায়।
  • দোয়ার ভাষায় বিনয় ও নিজের ভুলের স্বীকারোক্তি থাকা ভালো।
  • নবী (صلى الله عليه وسلم) শেখানো দোয়া সালাতে মনকে নরম করতে সাহায্য করে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন