৯৭/৩৬. অধ্যায়ঃ

কেয়ামতের দিনে নবী ও অপরাপরের সঙ্গে মহান আল্লাহর কথাবার্তা

সহিহ বুখারীহাদিস নম্বর ৭৫১৪

مُسَدَّدٌ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ عَنْ قَتَادَةَ عَنْ صَفْوَانَ بْنِ مُحْرِزٍ أَنَّ رَجُلاً سَأَلَ ابْنَ عُمَرَ كَيْفَ سَمِعْتَ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم يَقُولُ فِي النَّجْوَى قَالَ يَدْنُو أَحَدُكُمْ مِنْ رَبِّهِ حَتَّى يَضَعَ كَنَفَهُ عَلَيْهِ فَيَقُولُ أَعَمِلْتَ كَذَا وَكَذَا فَيَقُولُ نَعَمْ وَيَقُولُ عَمِلْتَ كَذَا وَكَذَا فَيَقُولُ نَعَمْ فَيُقَرِّرُهُ ثُمَّ يَقُولُ إِنِّي سَتَرْتُ عَلَيْكَ فِي الدُّنْيَا وَأَنَا أَغْفِرُهَا لَكَ الْيَوْمَ وَقَالَ آدَمُ حَدَّثَنَا شَيْبَانُ حَدَّثَنَا قَتَادَةُ حَدَّثَنَا صَفْوَانُ عَنْ ابْنِ عُمَرَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم

সাফওয়ান ইব্‌নু মুহরিয (রহঃ) হতে বর্ণিতঃ

এক লোক ইবনু উমর (রাঃ)-কে জিজ্ঞেস করল, “আল্লাহর সঙ্গে বান্দার গোপন কথাবার্তা সম্পর্কে রসূলুল্লাহ (ﷺ)-কে আপনি কী বলতে শুনেছেন?”তিনি বললেন, “তোমাদের কেউ তার রবের নিকটবর্তী হলে তিনি তাঁর ওপর রহমতের ছায়া বিস্তার করে জিজ্ঞেস করবেন, ‘তুমি কি এ কাজ করেছ?’ সে বলবে, ‘হ্যাঁ’। আল্লাহ আবারো জিজ্ঞেস করবেন, ‘তুমি কি এ কাজ করেছ?’ সে তখনও বলবে, ‘হ্যাঁ’। আল্লাহ এভাবে তার স্বীকারোক্তি নেবেন। তারপর আল্লাহ বলবেন, ‘আমি দুনিয়ায় তোমার ওসব কাজ গোপন রেখেছিলাম। আমি আজকেও তোমার জন্য তা ক্ষমা করে দিলাম’।”আদাম (রহঃ) ....... ইবনু উমর (রাঃ) সূত্রে বর্ণিত। “আমি নবী (ﷺ)-কে শুনেছি।”

[২৪৪১] আধুনিক প্রকাশনী- ৬৯৯৫, ইসলামিক ফাউন্ডেশন- ৭০০৬

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন