৯৭/৪২. অধ্যায়ঃ
আল্লাহর বাণী: তিনি সর্বক্ষণ গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত- (সূরা আর-রহমান ৫৫/২৯)। যখনই তাদের কাছে দয়াময়ের নিকট হতে কোন নতুন নাসীহাত আসে- (সূরাহ আশ্ শু‘আরা ২৬/৫)। হয়ত আল্লাহ এরপর কোন উপায় করে দেবেন- (সূরাহ আত্ব ত্বলাক্ব ৬৫/১)। এভাবেই তিনি তোমাদের বংশধারা বিস্তৃত করেন, কোন কিছুই তাঁর সদৃশ নয়, তিনি সব শোনেন, সব দেখেন।- (সূরা আশ্ শু‘আরা ৪২/১১)।
ইবনু মাস‘ঊদ (রাঃ) নবী (ﷺ) থেকে বর্ণনা করেন, আল্লাহ তা‘আলা নতুন কিছু নির্দেশ দানের ইচ্ছা করলে তা করেন। এ নতুন নির্দেশের মধ্যে এটিও যে, তোমরা সলাতের মধ্যে কথা বোলো না।
সহিহ বুখারী : ৭৫২২
সহিহ বুখারীহাদিস নম্বর ৭৫২২
عَلِيُّ بْنُ عَبْدِ اللهِ حَدَّثَنَا حَاتِمُ بْنُ وَرْدَانَ حَدَّثَنَا أَيُّوبُ عَنْ عِكْرِمَةَ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ كَيْفَ تَسْأَلُونَ أَهْلَ الْكِتَابِ عَنْ كُتُبِهِمْ وَعِنْدَكُمْ كِتَابُ اللهِ أَقْرَبُ الْكُتُبِ عَهْدًا بِاللهِ تَقْرَءُونَهُ مَحْضًا لَمْ يُشَبْ
ইব্নু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
তোমরা আহলে কিতাবদেরকে তাদের কিতাব সম্পর্কে কেমন করে প্রশ্ন করতে পার? অথচ তোমাদের কাছে আল্লাহর কিতাব আছে যা অন্যান্য আসমানী কিতাবের তুলনায় আল্লাহর নিকট অগ্রগণ্য, যা তোমরা (হরহামেশা) পাঠ করছ, যা পরিপূর্ণ খাঁটি, যাতে ভেজালের লেশমাত্র নেই।
আধুনিক প্রকাশনী- ৭০০৩, ইসলামিক ফাউন্ডেশন- ৭০১৪
