৯৭/৪৯. অধ্যায়ঃ
আল্লাহর বাণী: মানুষকে সৃষ্টি করা হয়েছে খুবই অস্থির-মনা করে, বিপদ তাকে স্পর্শ করলে সে হয় উৎকণ্ঠিত, কল্যাণ তাকে স্পর্শ করলে সে হয়ে পড়ে অতি কৃপণ। (সূরা মা'আরিজ ৭০/১৯-২৯)
সহিহ বুখারী : ৭৫৩৫
সহিহ বুখারীহাদিস নম্বর ৭৫৩৫
أَبُو النُّعْمَانِ حَدَّثَنَا جَرِيرُ بْنُ حَازِمٍ عَنْ الْحَسَنِ حَدَّثَنَا عَمْرُو بْنُ تَغْلِبَ قَالَ أَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم مَالٌ فَأَعْطَى قَوْمًا وَمَنَعَ آخَرِينَ فَبَلَغَهُ أَنَّهُمْ عَتَبُوا فَقَالَ إِنِّي أُعْطِي الرَّجُلَ وَأَدَعُ الرَّجُلَ وَالَّذِي أَدَعُ أَحَبُّ إِلَيَّ مِنْ الَّذِي أُعْطِي أُعْطِي أَقْوَامًا لِمَا فِي قُلُوبِهِمْ مِنْ الْجَزَعِ وَالْهَلَعِ وَأَكِلُ أَقْوَامًا إِلَى مَا جَعَلَ اللهُ فِي قُلُوبِهِمْ مِنْ الْغِنَى وَالْخَيْرِ مِنْهُمْ عَمْرُو بْنُ تَغْلِبَ فَقَالَ عَمْرٌو مَا أُحِبُّ أَنَّ لِي بِكَلِمَةِ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم حُمْرَ النَّعَمِ
আম্র ইব্নু তাগলিব (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ)-এর কাছে কিছু মাল এল। এ থেকে তিনি এক দলকে দিলেন, অন্য দলটিকে দিলেন না। অতঃপর তাঁর কাছে এ খবর পৌঁছল যে, যারা পেল না তারা অসন্তুষ্ট হয়েছে।এতে তিনি বললেন: আমি একজনকে দেই আবার অন্য জনকে দেই না। কিন্তু যাকে আমি দেই না, সে-ই আমার কাছে বেশি প্রিয় যাকে দেই তার থেকে। এমন কিছু কওমকে আমি দেই, যাদের হৃদয়ে আছে অস্থিরতা ও দ্বন্দ্ব। আর কিছু কওমকে আমি মাল না দিয়ে তাদের হৃদয়ে আল্লাহ যে অমুখাপেক্ষিতা ও কল্যাণ রেখেছেন তার উপর সোপর্দ করি। এদেরই একজন হলেন, আমর ইবনু তাগলিব (রাঃ)।আমর (রাঃ) বলেন, রসূলুল্লাহ (ﷺ)-এর এ কথার বিনিময়ে আমি একপাল লাল রঙের উটের মালিক হওয়াও অধিক পছন্দ করি না।
আধুনিক প্রকাশনী- ৭০১৬, ইসলামিক ফাউন্ডেশন- ৭০২৭
