৯৭/৫৮. অধ্যায়ঃ

আল্লাহ তা'আলার বাণী: কেয়ামত দিবসে আমি স্থাপন করব ন্যায়বিচারের মানদণ্ড। (সূরা আল-আম্বিয়া ২১/৪৭)

আদাম সন্তানদের আমল ও কথা ওজন করা হবে। মুজাহিদ (রহ.) বলেন, রোমীয়দের ভাষায় الْقُسْطَاسُ অর্থ ন্যায় ও ইনসাফ। الْقِسْطُ শব্দমূল, الْمُقْسِطُ অর্থ ন্যায়পরায়ণ। অন্যদিকে الْقَاسِطُ এর অর্থ যালিম।

সহিহ বুখারীহাদিস নম্বর ৭৫৬৩

أَحْمَدُ بْنُ إِشْكَابٍ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ عَنْ عُمَارَةَ بْنِ الْقَعْقَاعِ عَنْ أَبِي زُرْعَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم كَلِمَتَانِ حَبِيبَتَانِ إِلَى الرَّحْمَنِ خَفِيفَتَانِ عَلَى اللِّسَانِ ثَقِيلَتَانِ فِي الْمِيزَانِ سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ سُبْحَانَ اللهِ الْعَظِيمِ

আবূ হুরায়রা (রা.) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) বলেছেনঃ দুটি কালেমা (বাণী) রয়েছে, যেগুলো দয়াময় আল্লাহর কাছে অতি প্রিয়, উচ্চারণে খুবই সহজ, আমলের পাল্লায় অত্যন্ত ভারী। (বাণী দুটি হচ্ছে), ‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজীম’—আমরা আল্লাহর প্রশংসাসহ তাঁর পবিত্রতা ঘোষণা করছি, মহান আল্লাহ অতীব পবিত্র।

আধুনিক প্রকাশনী- ৭০৪২, ইসলামিক ফাউন্ডেশন- ৭০৫৩

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন