১০/৯৫. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৭৫৭ - ধীরস্থিরভাবে সালাত আদায়
সব সালাতেই ইমাম ও মুক্তাদীর কিরাআত পড়া জরুরি, মুকীম অবস্থায় হোক বা সফরে, সশব্দে কিরাআতের সালাত হোক বা নিঃশব্দে সব সালাতেই ইমাম ও মুক্তাদীর কিরাআত পড়া জরুরি
ধীরস্থির সালাত: রুকু, সিজদা ও বসার সঠিক শিক্ষা
সহীহ বুখারী : ৭৫৭
সহীহ বুখারীহাদিস নম্বর ৭৫৭
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي سَعِيدُ بْنُ أَبِي سَعِيدٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ دَخَلَ الْمَسْجِدَ، فَدَخَلَ رَجُلٌ فَصَلَّى فَسَلَّمَ عَلَى النَّبِيِّ ﷺ فَرَدَّ وَقَالَ «ارْجِعْ فَصَلِّ، فَإِنَّكَ لَمْ تُصَلِّ ". فَرَجَعَ يُصَلِّي كَمَا صَلَّى ثُمَّ جَاءَ فَسَلَّمَ عَلَى النَّبِيِّ ﷺ فَقَالَ «ارْجِعْ فَصَلِّ فَإِنَّكَ لَمْ تُصَلِّ " ثَلاَثًا. فَقَالَ وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ مَا أُحْسِنُ غَيْرَهُ فَعَلِّمْنِي. فَقَالَ «إِذَا قُمْتَ إِلَى الصَّلاَةِ فَكَبِّرْ، ثُمَّ اقْرَأْ مَا تَيَسَّرَ مَعَكَ مِنَ الْقُرْآنِ، ثُمَّ ارْكَعْ حَتَّى تَطْمَئِنَّ رَاكِعًا، ثُمَّ ارْفَعْ حَتَّى تَعْتَدِلَ قَائِمًا، ثُمَّ اسْجُدْ حَتَّى تَطْمَئِنَّ سَاجِدًا، ثُمَّ ارْفَعْ حَتَّى تَطْمَئِنَّ جَالِسًا، وَافْعَلْ ذَلِكَ فِي صَلاَتِكَ كُلِّهَا ".
আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মসজিদে প্রবেশ করলেন, তখন একজন সাহাবী এসে সালাত আদায় করলেন। অতঃপর তিনি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে সালাম করলেন। তিনি সালামের জবাব দিয়ে বললেন, আবার গিয়ে সালাত আদায় কর। কেননা, তুমিতো সালাত আদায় করনি। তিনি ফিরে গিয়ে পূর্বের মত সালাত আদায় করলেন। অতঃপর এসে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে সালাম করলেন। তিনি বললেনঃ ফিরে গিয়ে আবার সালাত আদায় কর। কেননা, তুমি সালাত আদায় করনি। এভাবে তিনবার বললেন।সাহাবী বললেন, সেই মহান সত্তার শপথ! যিনি আপনাকে সত্যসহ প্রেরণ করেছেন- আমিতো এর চেয়ে সুন্দর করে সালাত আদায় করতে জানি না। কাজেই আপনি আমাকে শিখিয়ে দিন। তিনি বললেনঃ যখন তুমি সালাতের জন্য দাঁড়াবে, তখন তাকবীর বলবে। অতঃপর কুরআন হতে যা তোমার পক্ষে সহজ তা পড়বে। অতঃপর রুকু’তে যাবে এবং ধীরস্থিরভাবে রুকূ’ করবে। অতঃপর সিজদা হতে উঠে স্থির হয়ে বসবে। আর তোমার পুরো সালাতে এভাবেই করবে।
সহীহ বুখারী হাদিস ৭৫৭-এর সারসংক্ষেপ
এই হাদিসে একজন সাহাবীর সালাতের ঘটনা এসেছে। তিনি সালাত পড়ে নবী (صلى الله عليه وسلم)-কে সালাম করলেন। নবী (صلى الله عليه وسلم) তাঁকে বললেন, ফিরে গিয়ে আবার সালাত আদায় কর, কারণ তুমি সালাত আদায় করোনি। তিনবার এমন হওয়ার পর সাহাবী বললেন, তিনি এর চেয়ে ভালোভাবে জানেন না; তাই তাঁকে শেখাতে বললেন। নবী (صلى الله عليه وسلم) তখন সালাতের মূল ধাপগুলো শেখালেন: দাঁড়িয়ে তাকবির বলা, কুরআন থেকে যা সহজ তা পড়া, ধীরস্থিরভাবে রুকু করা, রুকু থেকে উঠে সোজা দাঁড়ানো, ধীরস্থিরভাবে সিজদা করা এবং সিজদা থেকে উঠে ধীরস্থিরভাবে বসা। এই হাদিসের মূল শিক্ষা হলো সালাতে তাড়াহুড়া নয়, বরং ধীরস্থিরতা। শুধু ভঙ্গি করা যথেষ্ট নয়; প্রতিটি অবস্থায় স্থিরতা দরকার।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সালাতে রুকু, সিজদা ও বসায় ধীরস্থিরতা দরকার।
- না জানলে শিখে নেওয়া সাহাবীদের সুন্দর আদব ছিল।
- তাড়াহুড়া করে নামাজ পড়া থেকে সতর্ক থাকা উচিত।
