১০/১২২. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৭৯৩ - ধীরস্থির সালাতের পূর্ণ পদ্ধতি
যে ব্যক্তি সঠিকভাবে রুকু করেনি তাকে পুনরায় সালাত আদায়ের জন্য নবী (ﷺ)-এর নির্দেশ।
ধীরস্থির সালাত আদায়ের পূর্ণ শিক্ষা
সহীহ বুখারী : ৭৯৩
সহীহ বুখারীহাদিস নম্বর ৭৯৩
حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ أَخْبَرَنِي يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنَا سَعِيدٌ الْمَقْبُرِيُّ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ ﷺ دَخَلَ الْمَسْجِدَ فَدَخَلَ رَجُلٌ فَصَلَّى ثُمَّ جَاءَ فَسَلَّمَ عَلَى النَّبِيِّ ﷺ فَرَدَّ النَّبِيُّ ﷺ عَلَيْهِ السَّلاَمَ فَقَالَ " ارْجِعْ فَصَلِّ فَإِنَّكَ لَمْ تُصَلِّ " فَصَلَّى، ثُمَّ جَاءَ فَسَلَّمَ عَلَى النَّبِيِّ ﷺ فَقَالَ " ارْجِعْ فَصَلِّ فَإِنَّكَ لَمْ تُصَلِّ ". ثَلاَثًا. فَقَالَ وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ فَمَا أُحْسِنُ غَيْرَهُ فَعَلِّمْنِي. قَالَ " إِذَا قُمْتَ إِلَى الصَّلاَةِ فَكَبِّرْ، ثُمَّ اقْرَأْ مَا تَيَسَّرَ مَعَكَ مِنَ الْقُرْآنِ، ثُمَّ ارْكَعْ حَتَّى تَطْمَئِنَّ رَاكِعًا، ثُمَّ ارْفَعْ حَتَّى تَعْتَدِلَ قَائِمًا، ثُمَّ اسْجُدْ حَتَّى تَطْمَئِنَّ سَاجِدًا، ثُمَّ ارْفَعْ حَتَّى تَطْمَئِنَّ جَالِسًا، ثُمَّ اسْجُدْ حَتَّى تَطْمَئِنَّ سَاجِدًا، ثُمَّ افْعَلْ ذَلِكَ فِي صَلاَتِكَ كُلِّهَا ".
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
একসময়ে নবী (ﷺ) মসজিদে তাশরীফ আনলেন, তখন এক ব্যক্তি মসজিদে প্রবেশ করে সালাত আদায় করলো। অতঃপর সে নবী (ﷺ)-কে সালাম করলো। নবী (ﷺ) তার সালামের জবাব দিয়ে বললেনঃ তুমি ফিরে গিয়ে সালাত আদায় কর, কেননা, তুমি সালাত আদায় করনি। লোকটি আবার সালাত আদায় করল এবং আবার এসে নবী (ﷺ)-কে সালাম দিল। তিনি বললেনঃ আবার গিয়ে সালাত আদায় কর, কেননা, তুমি সালাত আদায় করনি। এভাবে তিনবার ঘটনার পুনরাবৃত্তি হল।অতঃপর লোকটি বলল, সে মহান সত্তার শপথ! যিনি আপনাকে সত্যসহ প্রেরণ করেছেন, আমি এর চেয়ে সুন্দর সালাত আদায় করতে জানি না। কাজেই, আপনি আমাকে শিখিয়ে দিন। তখন তিনি বললেনঃ যখন তুমি সালাতে দাঁড়াবে, তখন তাকবীর বলবে। অতঃপর কোরআন হতে যতটুকু তোমার পক্ষে সহজ ততটুকু পড়বে। অতঃপর রুকূ‘তে যাবে এবং ধীরস্থিরভাবে রুকূ‘ আদায় করবে। অতঃপর রুকূ‘ হতে উঠে সোজা হয়ে দাঁড়াবে। ধীরস্থিরভাবে সিজদা করবে। অতঃপর সিজদা হতে উঠে স্থিরভাবে বসবে এবং পুনরায় সিজদায় গিয়ে স্থিরভাবে সিজদা করবে। অতঃপর পুরো সালাত এভাবে আদায় করবে।
সহীহ বুখারী হাদিস ৭৯৩-এর সারসংক্ষেপ
এই হাদিসে নবী (صلى الله عليه وسلم) এক ব্যক্তিকে সালাতের মূল পদ্ধতি শেখান। লোকটি সালাত আদায় করে নবী (صلى الله عليه وسلم)-কে সালাম দিলে তিনি বলেন, ফিরে গিয়ে সালাত আদায় কর, কারণ তুমি সালাত আদায় করোনি। কয়েকবার এমন হওয়ার পর লোকটি নিজেই শেখার অনুরোধ করে। তখন নবী (صلى الله عليه وسلم) বলেন, সালাতে দাঁড়ালে তাকবীর বলবে, কুরআন থেকে যতটুকু সহজ হয় পড়বে, তারপর ধীরস্থিরভাবে রুকু করবে, রুকু থেকে উঠে সোজা দাঁড়াবে, ধীরস্থিরভাবে সিজদা করবে, সিজদা থেকে উঠে স্থিরভাবে বসবে, আবার সিজদা করবে এবং পুরো সালাত এভাবে আদায় করবে। এই হাদিসে ধীরস্থির নামাজের শিক্ষা খুব পরিষ্কার। সালাত শুধু পড়া নয়; প্রতিটি কাজ ঠিকভাবে করা দরকার।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সালাতে তাকবীর দিয়ে শুরু করার শিক্ষা এসেছে।
- কুরআন থেকে সহজ অংশ পড়ার কথা বলা হয়েছে।
- রুকু, সিজদা ও বসায় স্থিরতা রাখা দরকার।
- ভুল হলে শেখার জন্য জিজ্ঞেস করা প্রশংসনীয়।
