১০/১২৩. অধ্যায়ঃ

সহীহ বুখারী হাদিস ৭৯৪ - রুকু-সিজদার দোয়া

রুকুতে দোয়া।

রুকু ও সিজদার দোয়া: পবিত্রতা, প্রশংসা ও ক্ষমা

সহীহ বুখারীহাদিস নম্বর ৭৯৪

حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مَنْصُورٍ، عَنْ أَبِي الضُّحَى، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ كَانَ النَّبِيُّ ﷺ يَقُولُ فِي رُكُوعِهِ وَسُجُودِهِ " سُبْحَانَكَ اللَّهُمَّ رَبَّنَا وَبِحَمْدِكَ، اللَّهُمَّ اغْفِرْ لِي ".

'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) রুকু ও সিজদায় এ দোয়া পড়তেন- سُبْحَانَكَ اللَّهُمَّ رَبَّنَا وَبِحَمْدِكَ اللَّهُمَّ اغْفِرْ لِي “হে আমাদের রব আল্লাহ! আপনার পবিত্রতা বর্ণনা করছি এবং আপনার প্রশংসা করছি। হে আল্লাহ! আপনি আমাকে ক্ষমা করে দিন”।

[১] আধুনিক প্রকাশনীর ৭৫০ নম্বর হাদীসের টীকায় লিখা হয়েছে- “রুকূ‘ ও সিজদায় এ দু‘আ নবী (ﷺ) ইসলামের প্রথম দিকে পড়তেন। তখন রুকূ‘তে সুবহানা রব্বিয়াল ‘আযীম ও সিজদায় সুবহানা রব্বিয়াল আ’লা পড়ার নির্দেশ হয়নি। পরে এ দুটি দু‘আ নাযিল হলে এবং তা পড়বার আদেশ হলে পূর্বে উল্লেখিত দু‘আ মানসূখ বা বাতিল হয়ে যায়।” এটি একেবারেই মনগড়া ও হাদীস বিরোধী কথা যার কোন দলীল নেই। ইমাম ইব্‌নু কাইয়্যিম যাদুল মা‘আদে এবং নাসিরুদ্দিন আলবানী স্বীয় সিফাত গ্রন্থে রুকু‘ ও সিজদার দু‘আর অর্থের পর লিখেছেনঃ “তিনি কুরআনের উপর আমল করতঃ রুকূ‘ ও সিজদাতে এ দু‘আটি বেশি বেশি করে পড়তেন।”(বুখারী হাদীস নং ৮১৭) আর এ সূরাটি নাযিল হয়েছে আল্লাহর রসূলের ইন্তিকালের অল্প কিছুদিন পূর্বে। সূরা নাসর হচ্ছে সর্বশেষ নাযিলকৃত সূরা। তাই উক্ত টীকার দাবী সম্পূর্ণ মিথ্যা ও অজ্ঞতাপূর্ণ।

সহীহ বুখারী হাদিস ৭৯৪-এর সারসংক্ষেপ

এই হাদিসে রুকু ও সিজদায় নবী (صلى الله عليه وسلم)-এর পড়া একটি দোয়া এসেছে। তিনি বলতেন: سُبْحَانَكَ اللَّهُمَّ رَبَّنَا وَبِحَمْدِكَ اللَّهُمَّ اغْفِرْ لِي। এর অর্থ, হে আমাদের রব আল্লাহ, আপনার পবিত্রতা বর্ণনা করছি এবং আপনার প্রশংসা করছি। হে আল্লাহ, আমাকে ক্ষমা করে দিন। এই দোয়ায় তিনটি সুন্দর বিষয় আছে: আল্লাহর পবিত্রতা, আল্লাহর প্রশংসা এবং নিজের জন্য ক্ষমা প্রার্থনা। রুকু ও সিজদা সালাতের খুব বিনয়ী অবস্থান। সেখানে বান্দা নিজের দুর্বলতা বুঝে আল্লাহর কাছে মাফ চায়। এই হাদিস আমাদের শেখায়, সালাতের দোয়া মুখে পড়ার সঙ্গে অর্থও মনে রাখা ভালো। এতে মন আল্লাহর দিকে বেশি থাকে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • রুকু ও সিজদায় আল্লাহর পবিত্রতা বর্ণনা করা হয়েছে।
  • আল্লাহর প্রশংসা করা সালাতের দোয়ার অংশ।
  • সালাতে ক্ষমা চাওয়া নবী (صلى الله عليه وسلم)-এর আমল।
  • দোয়ার অর্থ বুঝে পড়লে মনোযোগ বাড়ে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন