১০/১১১. অধ্যায়ঃ

সহীহ বুখারী হাদিস ৭৮০ - ইমামের সঙ্গে আমীন বলার ফজিলত

ইমামের সশব্দে আমীন বলা।

وَقَالَ عَطَاءٌ آمِينَ دُعَاءٌ أَمَّنَ ابْنُ الزُّبَيْرِ وَمَنْ وَرَاءَهُ حَتَّى إِنَّ لِلْمَسْجِدِ لَلَجَّةً وَكَانَ أَبُو هُرَيْرَةَ يُنَادِي الْإِمَامَ لَا تَفُتْنِي بِآمِينَ وَقَالَ نَافِعٌ كَانَ ابْنُ عُمَرَ لَا يَدَعُهُ وَيَحُضُّهُمْ وَسَمِعْتُ مِنْهُ فِي ذَلِكَ خَيْرًا.‘আত্বা (রহঃ) বলেন, ‘আমীন’ হল দু‘আ। তিনি আরও বলেন, ‘আবদুল্লাহ ইবন যুবাইর (রাঃ) ও তাঁর পিছনের মুসল্লীগণ এমনভাবে ‘আমীন’ বলতেন যে, মসজিদে গুমগুম আওয়াজ হতো। আবূ হুরাইরা (রাঃ) ইমামকে ডেকে বলতেন, আমাকে ‘আমীন’ বলার সুযোগ হতে বঞ্চিত করবেন না। নাফি (রহঃ) বলেন, ইবন ‘উমার (রাঃ) কখনই ‘আমীন’ বলা ছাড়তেন না এবং তিনি তাদের (আমীন বলার জন্য) উৎসাহিত করতেন। আমি তাঁর কাছ হতে এ সম্পর্কে হাদীস শুনেছি।"

ইমামের সঙ্গে আমীন বলা: সালাতে অনুসরণ ও ক্ষমার আশা

সহীহ বুখারীহাদিস নম্বর ৭৮০

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، وَأَبِي، سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ أَنَّهُمَا أَخْبَرَاهُ عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ ﷺ قَالَ " إِذَا أَمَّنَ الإِمَامُ فَأَمِّنُوا فَإِنَّهُ مَنْ وَافَقَ تَأْمِينُهُ تَأْمِينَ الْمَلاَئِكَةِ غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ ". وَقَالَ ابْنُ شِهَابٍ وَكَانَ رَسُولُ اللَّهِ ﷺ يَقُولُ " آمِينَ ".

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) বলেছেনঃ ইমাম যখন ‘আমীন’ বলেন, তখন তোমরাও ‘আমীন’ বলো। কেননা, যার ‘আমীন’ (বলা) ও মালাইকার ‘আমীন’ (বলা) এক হয়, তার পূর্বের সব গুনাহ মাফ করে দেয়া হয়। ইব্‌নু শিহাব (রহঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) ও ‘আমীন’ বলতেন।

সহীহ বুখারী হাদিস ৭৮০-এর সারসংক্ষেপ

এই হাদিসের মূল বিষয় হলো ইমামের সঙ্গে আমীন বলা। নবী صلى الله عليه وسلم বলেছেন, ইমাম যখন আমীন বলেন, তখন তোমরাও আমীন বলো। কারণ যার আমীন বলা ফেরেশতাদের আমীন বলার সঙ্গে মিলে যায়, তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হয়। ইবনু শিহাব (রহঃ) আরও বলেন, রাসূলুল্লাহ صلى الله عليه وسلم নিজেও আমীন বলতেন। এখানে জামাআতে সালাতের শৃঙ্খলা, ইমামের অনুসরণ এবং আমীন বলার ফজিলত একসঙ্গে এসেছে। তবে কথা বলার সময় ভারসাম্য রাখা দরকার—হাদিসে যে গুনাহ মাফের কথা এসেছে, সেটিই বলা হবে; এর বাইরে অতিরিক্ত প্রতিশ্রুতি যোগ করা হবে না।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ইমাম আমীন বললে মুসল্লিদেরও আমীন বলতে বলা হয়েছে।
  • আমীন বলা ফেরেশতাদের আমীনের সঙ্গে মিললে গুনাহ মাফের কথা এসেছে।
  • রাসূল صلى الله عليه وسلم নিজেও আমীন বলতেন।
  • জামাআতে ইমামের অনুসরণ সালাতের শৃঙ্খলার অংশ।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন