৩/২০. অধ্যায়ঃ
সহীহ বুখারী হাদিস ৭৯ - হিদায়াত ও ইলমের বৃষ্টির দৃষ্টান্ত
ইলম অন্বেষণকারী ও ইলম প্রদানকারীর ফজিলত।
হিদায়াত ও ইলমের দৃষ্টান্ত: বৃষ্টি, জমি ও দ্বীনি শিক্ষা
সহীহ বুখারী : ৭৯
সহীহ বুখারীহাদিস নম্বর ৭৯
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ، قَالَ حَدَّثَنَا حَمَّادُ بْنُ أُسَامَةَ، عَنْ بُرَيْدِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى، عَنِ النَّبِيِّ ﷺ قَالَ «مَثَلُ مَا بَعَثَنِي اللَّهُ بِهِ مِنَ الْهُدَى وَالْعِلْمِ كَمَثَلِ الْغَيْثِ الْكَثِيرِ أَصَابَ أَرْضًا، فَكَانَ مِنْهَا نَقِيَّةٌ قَبِلَتِ الْمَاءَ، فَأَنْبَتَتِ الْكَلأَ وَالْعُشْبَ الْكَثِيرَ، وَكَانَتْ مِنْهَا أَجَادِبُ أَمْسَكَتِ الْمَاءَ، فَنَفَعَ اللَّهُ بِهَا النَّاسَ، فَشَرِبُوا وَسَقَوْا وَزَرَعُوا، وَأَصَابَتْ مِنْهَا طَائِفَةً أُخْرَى، إِنَّمَا هِيَ قِيعَانٌ لاَ تُمْسِكُ مَاءً، وَلاَ تُنْبِتُ كَلأً، فَذَلِكَ مَثَلُ مَنْ فَقِهَ فِي دِينِ اللَّهِ وَنَفَعَهُ مَا بَعَثَنِي اللَّهُ بِهِ، فَعَلِمَ وَعَلَّمَ، وَمَثَلُ مَنْ لَمْ يَرْفَعْ بِذَلِكَ رَأْسًا، وَلَمْ يَقْبَلْ هُدَى اللَّهِ الَّذِي أُرْسِلْتُ بِهِ».قَالَ أَبُو عَبْدِ اللَّهِ قَالَ إِسْحَاقُ وَكَانَ مِنْهَا طَائِفَةٌ قَيَّلَتِ الْمَاءَ. قَاعٌ يَعْلُوهُ الْمَاءُ، وَالصَّفْصَفُ الْمُسْتَوِي مِنَ الأَرْضِ
আবূ মূসা (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেনঃ আল্লাহ তা’আলা আমাকে যে হিদায়াত ও ইলম দিয়ে পাঠিয়েছেন তার দৃষ্টান্ত হল যমীনের উপর পতিত প্রবল বর্ষণের ন্যায়। কোন কোন ভূমি থাকে উর্বর যা সে পানি শুষে নিয়ে প্রচুর পরিমাণে ঘাসপাতা এবং সবুজ তরুলতা উৎপাদন করে। আর কোন কোন ভূমি থাকে কঠিন যা পানি আটকে রাখে। পরে আল্লাহ তা’আলা তা দিয়ে মানুষের উপকার করেন; তারা নিজেরা পান করে ও (পশুপালকে) পান করায় এবং তা দ্বারা চাষাবাদ করে। আবার কোন কোন জমি রয়েছে যা একেবারে মসৃণ ও সমতল; তা না পানি আটকে রাখে, আর না কোন ঘাসপাতা উৎপাদন করে।এই হল সে ব্যক্তির দৃষ্টান্ত যে দ্বীনের জ্ঞান অর্জন করে এবং আল্লাহ তা’আলা আমাকে যা দিয়ে প্রেরণ করেছেন তাতে সে উপকৃত হয়। ফলে সে নিজে শিক্ষা করে এবং অপরকে শিখায়। আর সে ব্যক্তিরও দৃষ্টান্ত- যে সে দিকে মাথা তুলে দেখে না এবং আল্লাহর যে হিদায়াত নিয়ে আমি প্রেরিত হয়েছি, তা গ্রহণও করে না।
আবূ ‘আবদুল্লাহ (বুখারী) (রহঃ) বলেনঃ ইসহাক (রহঃ) আবূ উসামা (রহঃ) থেকে বর্ণনা করেছেনঃ তিনি قَبِلت এর স্থলে قَيَّلَت (আটকিয়ে রাখে) ব্যবহার করেছেন। قَاعَا হল এমন ভূমি যার উপর পানি জমে থাকে। আর الصَّفصفُ হল সমতল ভূমি।
সহীহ বুখারী হাদিস ৭৯-এর সারসংক্ষেপ
এই হাদিসে নবী (صلى الله عليه وسلم) আল্লাহর দেওয়া হিদায়াত ও ইলমকে প্রবল বৃষ্টির সঙ্গে তুলনা করেছেন। বৃষ্টি যখন জমিতে পড়ে, কিছু জমি পানি গ্রহণ করে ঘাসপাতা জন্মায়। কিছু জমি পানি ধরে রাখে, ফলে মানুষ পান করে, পশুকে পান করায় এবং চাষাবাদ করে। আবার কিছু সমতল জমি আছে, তা পানি ধরে না এবং ঘাসও জন্মায় না। এরপর নবী (صلى الله عليه وسلم) এই দৃষ্টান্তের অর্থ বলেন। যে ব্যক্তি দ্বীনের জ্ঞান বুঝে, উপকৃত হয়, নিজে শেখে এবং অন্যকে শেখায়—সে উপকারী জমির মতো। আর যে আল্লাহর হিদায়াতের দিকে মাথা তোলে না এবং তা গ্রহণ করে না—তার দৃষ্টান্ত আলাদা। “হিদায়াত ও ইলমের দৃষ্টান্ত” এই হাদিসের মূল কীওয়ার্ড। এতে শেখা, উপকৃত হওয়া এবং শেখানোর গুরুত্ব স্পষ্ট।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- হিদায়াত ও ইলম মানুষের জন্য উপকারের কারণ হতে পারে।
- নিজে শেখা এবং অন্যকে শেখানো উর্বর জমির দৃষ্টান্তে এসেছে।
- কেউ জ্ঞান ধরে রেখে অন্যের উপকারের মাধ্যম হতে পারে।
- হিদায়াত গ্রহণ না করার অবস্থাও হাদিসে সতর্কতার সঙ্গে এসেছে।
