১৩/৩৩. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ২২৮২ - যাকাত
অন্যের কাছে হাত পাতার প্রতি নিষেধাজ্ঞা
সহীহ মুসলিম : ২২৮২
সহীহ মুসলিমহাদিস নম্বর ২২৮২
وَحَدَّثَنِي حَرْمَلَةُ بْنُ يَحْيَى، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ حَدَّثَنِي حُمَيْدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ، قَالَ سَمِعْتُ مُعَاوِيَةَ بْنَ أَبِي سُفْيَانَ، وَهُوَ يَخْطُبُ يَقُولُ إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ ﷺ يَقُولُ " مَنْ يُرِدِ اللَّهُ بِهِ خَيْرًا يُفَقِّهْهُ فِي الدِّينِ وَإِنَّمَا أَنَا قَاسِمٌ وَيُعْطِي اللَّهُ " .
মু’আবিয়াহ ইবনু আবূ সুফিয়ান (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি খুতবা দেয়ার সময় বললেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছিঃ “আল্লাহ্ তা’আলা যার কল্যাণ চান তাকে দ্বীনের গভীর জ্ঞান দান করেন। আমি জনৈক বণ্টনকারী আর দান করার মালিক আল্লাহ্ এবং তিনিই দিয়ে থাকেন।
ই.ফা. ২২৬১, ই.সে. ২২৬১
