১০/১৪৮. অধ্যায়ঃ

সহীহ বুখারী হাদিস ৮৩১ - তাশাহুদের দোয়া ও অর্থ

শেষ বৈঠকে তাশাহুদ পড়া।

তাশাহুদ: সালাতে আল্লাহর জন্য ইবাদতের ঘোষণা

সহীহ বুখারীহাদিস নম্বর ৮৩১

حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ شَقِيقِ بْنِ سَلَمَةَ، قَالَ قَالَ عَبْدُ اللَّهِ كُنَّا إِذَا صَلَّيْنَا خَلْفَ النَّبِيِّ ﷺ قُلْنَا السَّلاَمُ عَلَى جِبْرِيلَ وَمِيكَائِيلَ، السَّلاَمُ عَلَى فُلاَنٍ وَفُلاَنٍ.فَالْتَفَتَ إِلَيْنَا رَسُولُ اللَّهِ ﷺ فَقَالَ " إِنَّ اللَّهَ هُوَ السَّلاَمُ، فَإِذَا صَلَّى أَحَدُكُمْ فَلْيَقُلِ التَّحِيَّاتُ لِلَّهِ، وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ، السَّلاَمُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ، السَّلاَمُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ. فَإِنَّكُمْ إِذَا قُلْتُمُوهَا أَصَابَتْ كُلَّ عَبْدٍ لِلَّهِ صَالِحٍ فِي السَّمَاءِ وَالأَرْضِ، أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ».

‘আবদুল্লাহ (ইব্‌নু মাসউদ) (রাঃ) হতে বর্ণিতঃ

আমরা যখন নবী (ﷺ)-এর পিছনে সালাত আদায় করতাম, তখন আমরা বলতাম, “আস্‌সালামু আলা জিব্‌রীল ওয়া মিকাইল এবং আস্‌সালামু আলা ফুলান ওয়া ফুলান।” তখন আল্লাহর রাসূল (ﷺ) আমাদের দিকে তাকিয়ে বললেনঃ আল্লাহ্‌ নিজেই তো সালাম, তাই তখন তোমরা কেউ সালাত আদায় করবে, তখন সে যেন বলে- التَّحِيّاتُ للَّهِ وَالصَّلَواتُ وَالطَيِّباتُ السَّلامُ عَلَيكَ إِيُّهاَ النَّبِيُّ وَرَحمَةُ اللهِ وَبَرَكاتُهُ السَّلامُ علَيناَ وَعَلَى عِبادِ اللهِ الصالِحينَ “সকল মৌখিক, দৈহিক ও আর্থিক ইবাদত আল্লাহর জন্য। হে নবী! আপনার উপর আল্লাহর সালাম, রহমত ও বরকত বর্ষিত হোক। সালাম আমাদের ও আল্লাহর নেক বান্দাদের উপর বর্ষিত হোক।”কেননা, যখন তোমরা এ বলবে তখন আসমান ও যমীনের আল্লাহ্‌র সকল নেক বান্দার নিকট পৌঁছে যাবে। এর সঙ্গে أَشهَدُ أَن لاَ إِلَهَ إِلاَّ اللهُ واَشهَدُ أَنَّ مُحَمَّداً عَبدُهُ وَرَسولُهُ (আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ব্যতীত প্রকৃত কোন মা’বূদ নেই এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে, নিশ্চয়ই মুহাম্মাদ (ﷺ) তাঁর বান্দা ও রাসূল)-ও পড়বে।

সহীহ বুখারী হাদিস ৮৩১-এর সারসংক্ষেপ

এই হাদিসে আবদুল্লাহ (রাঃ) সালাতে তাশাহুদ শেখার ঘটনা বর্ণনা করেছেন। সাহাবীগণ আগে সালামে জিবরীল, মিকাইল ও অন্যদের নাম বলতেন। তখন নবী (صلى الله عليه وسلم) তাঁদের শিখিয়ে দেন যে, আল্লাহ নিজেই সালাম। তাই সালাতে নির্দিষ্ট তাশাহুদ পড়তে হবে। এতে বলা হয়, সব মৌখিক, দৈহিক ও আর্থিক ইবাদত আল্লাহর জন্য। নবী (صلى الله عليه وسلم)-এর উপর সালাম, রহমত ও বরকতের দোয়া করা হয়। নিজের জন্য এবং আল্লাহর নেক বান্দাদের জন্যও সালাম চাওয়া হয়। তারপর শাহাদাত পাঠ করা হয়। এই হাদিস তাশাহুদের দোয়া, অর্থ ও সালাতের আদব শেখায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সালাতে তাশাহুদ নবী (صلى الله عليه وسلم) নিজে সাহাবীদের শিখিয়েছেন।
  • আল্লাহ নিজেই সালাম, তাই আল্লাহর প্রতি সালাম বলা হবে না।
  • তাশাহুদে ইবাদত আল্লাহর জন্য বলে ঘোষণা করা হয়।
  • নেক বান্দাদের জন্য সালাম চাওয়ার শিক্ষা এসেছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন