১০/১৪৭. অধ্যায়ঃ
প্রথম বৈঠকে তাশাহুদ পড়া।
সহিহ বুখারী : ৮৩০
সহিহ বুখারীহাদিস নম্বর ৮৩০
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ حَدَّثَنَا بَكْرٌ، عَنْ جَعْفَرِ بْنِ رَبِيعَةَ، عَنِ الأَعْرَجِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَالِكٍ ابْنِ بُحَيْنَةَ، قَالَ صَلَّى بِنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الظُّهْرَ فَقَامَ وَعَلَيْهِ جُلُوسٌ، فَلَمَّا كَانَ فِي آخِرِ صَلاَتِهِ سَجَدَ سَجْدَتَيْنِ وَهْوَ جَالِسٌ.
‘আবদুল্লাহ ইব্নু মালিক (রাঃ) যিনি ইব্নু বুহাইনা হতে বর্ণিতঃ
আল্লাহর রসূল (ﷺ) আমাদের নিয়ে যোহরের সালাত আদায় করলেন। দুই রাকাত পড়ার পর দাঁড়িয়ে গেলেন, অথচ তাঁর বসা জরুরি ছিল। অতঃপর সালাতের শেষভাগে বসে তিনি দুইটি সিজদা করলেন।
