১০/১৪৬. অধ্যায়ঃ
যারা প্রথম বৈঠকে তাশাহুদ ওয়াজিব নয় বলে মনে করেন।
لِأَنَّ النَّبِيَّ ﷺ قَامَ مِنَ الرَّكْعَتَيْنِ وَلَمْ يَرْجِعْ.কেননা, নবী (ﷺ) দু’ রাক‘আত শেষে (তাশাহহুদ না পড়ে) দাঁড়ালেন এবং আর (বসার জন্য) ফেরেননি।"
সহিহ বুখারী : ৮২৯
সহিহ বুখারীহাদিস নম্বর ৮২৯
حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، قَالَ أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ هُرْمُزَ، مَوْلَى بَنِي عَبْدِ الْمُطَّلِبِ ـ وَقَالَ مَرَّةً مَوْلَى رَبِيعَةَ بْنِ الْحَارِثِ ـ أَنَّ عَبْدَ اللَّهِ ابْنَ بُحَيْنَةَ ـ وَهْوَ مِنْ أَزْدِ شَنُوءَةَ وَهْوَ حَلِيفٌ لِبَنِي عَبْدِ مَنَافٍ، وَكَانَ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم. أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم صَلَّى بِهِمُ الظُّهْرَ فَقَامَ فِي الرَّكْعَتَيْنِ الأُولَيَيْنِ لَمْ يَجْلِسْ، فَقَامَ النَّاسُ مَعَهُ حَتَّى إِذَا قَضَى الصَّلاَةَ، وَانْتَظَرَ النَّاسُ تَسْلِيمَهُ، كَبَّرَ وَهْوَ جَالِسٌ، فَسَجَدَ سَجْدَتَيْنِ قَبْلَ أَنْ يُسَلِّمَ ثُمَّ سَلَّمَ.
বানূ ‘আবদুল মুত্তালিবের আযাদকৃত দাস এবং রাবী কোন সময়ে বলেছেন রাবীয়া ইব্নু হারিসের আযাদকৃত দাস, ‘আবদুর রহমান ইব্নু হুরমুয (রাঃ) হতে বর্ণিতঃ
বনু আবদ মানাফের বন্ধু গোত্র আযদ শানু'আর লোক আবদুল্লাহ ইবনু বুহাইনাহ (রাঃ) যিনি নবী (ﷺ)-এর সাহাবীগণের অন্যতম। নবী (ﷺ) তাঁদের নিয়ে যুহর সালাত আদায় করলেন। তিনি প্রথমে দুই রাকাত পড়ার পর না বসে দাঁড়িয়ে গেলেন। মুক্তাদীগণ তাঁর সঙ্গে দাঁড়িয়ে গেলেন। এভাবে সালাতের শেষাংশে মুক্তাদীগণ সালামের জন্য অপেক্ষা করছিলেন। কিন্তু নবী (ﷺ) বসাবস্থায় তাকবির বললেন এবং সালাম ফিরানোর পূর্বে দুইবার সিজদা করলেন, এরপর সালাম ফিরালেন।
