১০/১৪৫. অধ্যায়ঃ

সহীহ বুখারী হাদিস ৮২৭ - সালাতে বসার সুন্নত নিয়ম

তাশাহুদে বসার নিয়ম।

وَكَانَتْ أُمُّ الدَّرْدَاءِ تَجْلِسُ فِي صَلَاتِهَا جِلْسَةَ الرَّجُلِ وَكَانَتْ فَقِيهَةً.উম্মু দারদা (রাঃ) তাঁর সালাতে পুরুষের মত বসতেন, তিনি ছিলেন দীন সম্পর্কে বিশেষ জ্ঞানী।"

সালাতে বসার সুন্নত: ডান পা খাড়া ও বাঁ পা বিছিয়ে বসা

সহীহ বুখারীহাদিস নম্বর ৮২৭

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّهُ أَخْبَرَهُ أَنَّهُ، كَانَ يَرَى عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ يَتَرَبَّعُ فِي الصَّلاَةِ إِذَا جَلَسَ، فَفَعَلْتُهُ وَأَنَا يَوْمَئِذٍ حَدِيثُ السِّنِّ، فَنَهَانِي عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ وَقَالَ إِنَّمَا سُنَّةُ الصَّلاَةِ أَنْ تَنْصِبَ رِجْلَكَ الْيُمْنَى وَتَثْنِيَ الْيُسْرَى. فَقُلْتُ إِنَّكَ تَفْعَلُ ذَلِكَ. فَقَالَ إِنَّ رِجْلَىَّ لاَ تَحْمِلاَنِي.

‘আবদুল্লাহ ইব্‌নু ‘আবদুল্লাহ (রহঃ) হতে বর্ণিতঃ

তিনি ‘আবদুল্লাহ ইব্‌নু উমর (রাঃ)-কে সালাতে আসন পিঁড়ি করে বসতে দেখেছেন। বলেন, আমি সে সময় অল্প বয়স্ক ছিলাম। আমিও এমন করলাম। ‘আবদুল্লাহ ইব্‌নু উমর (রাঃ) আমাকে নিষেধ করলেন এবং তিনি বললেন, সালাতে (বসার) সুন্নাত তরীকা হল তুমি ডান পা খাড়া রাখবে এবং বাঁ পা বিছিয়ে রাখবে। তখন আমি বললাম, আপনি এমন করেন? তিনি বললেন, আমার দুপা আমার ভার বহন করতে পারে না।

সহীহ বুখারী হাদিস ৮২৭-এর সারসংক্ষেপ

এই হাদিসে সালাতে বসার নিয়ম সম্পর্কে একটি সুন্দর শিক্ষা আছে। আবদুল্লাহ ইবন আবদুল্লাহ (রাঃ) অল্প বয়সে ইবন উমর (রাঃ)-কে সালাতে আসনপিঁড়ি করে বসতে দেখে নিজেও তা করেন। কিন্তু ইবন উমর (রাঃ) তাঁকে নিষেধ করেন এবং বলেন, সালাতে বসার সুন্নত পদ্ধতি হলো ডান পা খাড়া রাখা এবং বাঁ পা বিছিয়ে রাখা। তিনি নিজে কেন ভিন্নভাবে বসতেন—এ প্রশ্নের জবাবে বলেন, তাঁর দুই পা তাঁর ভার বহন করতে পারে না। এখানে সুন্নাহ ও ব্যক্তিগত অক্ষমতার পার্থক্য খুব পরিষ্কারভাবে বোঝা যায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সালাতে বসার সুন্নত পদ্ধতি শেখা দরকার।
  • ডান পা খাড়া ও বাঁ পা বিছিয়ে বসার কথা বর্ণনায় এসেছে।
  • কারও শারীরিক অক্ষমতার কারণে ভিন্নভাবে বসা সাধারণ নিয়মের দলিল নয়।
  • ছোটদের ভুল দেখলে সুন্দরভাবে সংশোধন করা উচিত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন