৩/২৮. অধ্যায়ঃ

সহীহ বুখারী হাদিস ৯১ - কুড়িয়ে পাওয়া জিনিস, উট ও ছাগলের বিধান

অপছন্দনীয় কিছু দেখলে ওয়াজ-নসীহত বা শিক্ষাপ্রদানের সময় রাগ করা।

কুড়িয়ে পাওয়া জিনিসের বিধান: ঘোষণা, আমানত ও সতর্কতা

সহীহ বুখারীহাদিস নম্বর ৯১

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، قَالَ حَدَّثَنَا أَبُو عَامِرٍ، قَالَ حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ الْمَدِينِيُّ، عَنْ رَبِيعَةَ بْنِ أَبِي عَبْدِ الرَّحْمَنِ، عَنْ يَزِيدَ، مَوْلَى الْمُنْبَعِثِ عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ الْجُهَنِيِّ،أَنَّ النَّبِيَّ ﷺ سَأَلَهُ رَجُلٌ عَنِ اللُّقَطَةِ فَقَالَ «اعْرِفْ وِكَاءَهَا ـ أَوْ قَالَ وِعَاءَهَا ـ وَعِفَاصَهَا، ثُمَّ عَرِّفْهَا سَنَةً، ثُمَّ اسْتَمْتِعْ بِهَا، فَإِنْ جَاءَ رَبُّهَا فَأَدِّهَا إِلَيْهِ». قَالَ فَضَالَّةُ الإِبِلِ فَغَضِبَ حَتَّى احْمَرَّتْ وَجْنَتَاهُ ـ أَوْ قَالَ احْمَرَّ وَجْهُهُ ـ فَقَالَ «وَمَا لَكَ وَلَهَا مَعَهَا سِقَاؤُهَا وَحِذَاؤُهَا، تَرِدُ الْمَاءَ، وَتَرْعَى الشَّجَرَ، فَذَرْهَا حَتَّى يَلْقَاهَا رَبُّهَا». قَالَ فَضَالَّةُ الْغَنَمِ قَالَ " لَكَ أَوْ لأَخِيكَ أَوْ لِلذِّئْبِ

যায়দ ইবনু খালিদ জুহানী (রাঃ) হতে বর্ণিতঃ

জনৈক ব্যক্তি নবী (ﷺ)- কে কুড়িয়ে পাওয়া জিনিস সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বললেনঃ তাঁর বাঁধনের রশি অথবা বললেন, থলে-ঝুলি ভাল করে চিনে রাখ। অতঃপর এক বছর পর্যন্ত তার ঘোষণা দিতে থাক। তারপর (মালিক পাওয়া না গেলে) তুমি তা ব্যবহার কর। অতঃপর যদি এর প্রাপক আসে তবে তাকে তা দিয়ে দেবে।সে বলল, ‘হারানো উটের ব্যাপারে কী করতে হবে?’ এ কথা শুনে আল্লাহর রাসূল (ﷺ) এমন রাগ করলেন যে, তাঁর গাল দু’টো লাল হয়ে গেল। অথবা বর্ণনাকারী বলেন, তাঁর মুখমন্ডল লাল হয়ে গেল। তিনি বললেনঃ ‘উট নিয়ে তোমার কী হয়েছে? তার তো আছে পানির মশক ও শক্ত পা। পানির নিকট যেতে পারে এবং গাছ খেতে পারে। কাজেই তাকে ছেড়ে দাও এমন সময়ের মধ্যে তার মালিক তাকে পেয়ে যাবে।’ সে বলল, ‘হারানো ছাগল পাওয়া গেলে?’ তিনি বললেন, ‘সেটি তোমার হবে, নাহলে তোমার ভাইয়ের, না হলে বাঘের।’

সহীহ বুখারী হাদিস ৯১-এর সারসংক্ষেপ

এই হাদিসে কুড়িয়ে পাওয়া জিনিস সম্পর্কে তিন ধরনের নির্দেশনা এসেছে। সাধারণ জিনিস পেলে তার বাঁধন বা থলে ভালোভাবে চিনে রাখতে হবে, এক বছর ঘোষণা দিতে হবে, তারপর মালিক না এলে ব্যবহার করা যাবে; তবে মালিক এলে ফিরিয়ে দিতে হবে। হারানো উটের ব্যাপারে নবী (صلى الله عليه وسلم) রাগান্বিত হলেন এবং বললেন, উটকে ছেড়ে দাও, কারণ তার পানি বহন ও চলার শক্তি আছে; মালিক একসময় পেয়ে যাবে। আর হারানো ছাগল সম্পর্কে বললেন, সেটি তোমার, তোমার ভাইয়ের বা বাঘের। এই হাদিসে মানুষের সম্পদ রক্ষা, আমানতদারি এবং প্রাণীর অবস্থাভেদে আলাদা সিদ্ধান্তের শিক্ষা আছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • কুড়িয়ে পাওয়া জিনিসের পরিচয় ভালোভাবে মনে রাখতে হবে।
  • এক বছর ঘোষণা দেওয়ার নির্দেশ এসেছে।
  • হারানো উট নিজে বাঁচতে পারে বলে তাকে ছেড়ে দিতে বলা হয়েছে।
  • মালিক এসে দাবি করলে জিনিস ফিরিয়ে দিতে হবে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন