১১/২৬. অধ্যায়ঃ

সহীহ বুখারী হাদিস ৯১৭ - মিম্বরে সালাত ও নবীর শিক্ষা পদ্ধতি

মিম্বারের উপর খুতবা দেয়া।

وَقَالَ أَنَسٌ خَطَبَ النَّبِيُّ ﷺ عَلَى الْمِنْبَرِ.আনাস (রাঃ) বলেছেন, নবী (ﷺ) মিম্বার হতে খুতবা দিতেন।"

নবীর সালাত শেখানো: মিম্বরে দাঁড়িয়ে অনুসরণের শিক্ষা

সহীহ বুখারীহাদিস নম্বর ৯১৭

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ مُحَمَّدِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدٍ الْقَارِيُّ الْقُرَشِيُّ الإِسْكَنْدَرَانِيُّ، قَالَ حَدَّثَنَا أَبُو حَازِمِ بْنُ دِينَارٍ، أَنَّ رِجَالاً، أَتَوْا سَهْلَ بْنَ سَعْدٍ السَّاعِدِيَّ، وَقَدِ امْتَرَوْا فِي الْمِنْبَرِ مِمَّ عُودُهُ فَسَأَلُوهُ عَنْ ذَلِكَ فَقَالَ وَاللَّهِ إِنِّي لأَعْرِفُ مِمَّا هُوَ، وَلَقَدْ رَأَيْتُهُ أَوَّلَ يَوْمٍ وُضِعَ، وَأَوَّلَ يَوْمٍ جَلَسَ عَلَيْهِ رَسُولُ اللَّهِ ﷺ أَرْسَلَ رَسُولُ اللَّهِ ﷺ إِلَى فُلاَنَةَ ـ امْرَأَةٍ قَدْ سَمَّاهَا سَهْلٌ ـ «مُرِي غُلاَمَكِ النَّجَّارَ أَنْ يَعْمَلَ لِي أَعْوَادًا أَجْلِسُ عَلَيْهِنَّ إِذَا كَلَّمْتُ النَّاسَ ".فَأَمَرَتْهُ فَعَمِلَهَا مِنْ طَرْفَاءِ الْغَابَةِ ثُمَّ جَاءَ بِهَا، فَأَرْسَلَتْ إِلَى رَسُولِ اللَّهِ ﷺ فَأَمَرَ بِهَا فَوُضِعَتْ هَا هُنَا، ثُمَّ رَأَيْتُ رَسُولَ اللَّهِ ﷺ صَلَّى عَلَيْهَا، وَكَبَّرَ وَهْوَ عَلَيْهَا، ثُمَّ رَكَعَ وَهْوَ عَلَيْهَا، ثُمَّ نَزَلَ الْقَهْقَرَى فَسَجَدَ فِي أَصْلِ الْمِنْبَرِ ثُمَّ عَادَ، فَلَمَّا فَرَغَ أَقْبَلَ عَلَى النَّاسِ فَقَالَ " أَيُّهَا النَّاسُ إِنَّمَا صَنَعْتُ هَذَا لِتَأْتَمُّوا وَلِتَعَلَّمُوا صَلاَتِي».

সাহল ইবনু সা'দ (রাঃ) হতে বর্ণিতঃ

(একদিন) কিছু লোক সাহ্‌ল ইব্‌নু সা’দ সা’ঈদীর নিকট আগমন করে এবং মিম্বরটি কোন কাঠের তৈরি ছিল, এ নিয়ে তাদের মনে প্রশ্ন জেগে ছিল। তারা এ সম্পর্কে তাঁর নিকট জিজ্ঞেস করলে তিনি বললেন, আল্লাহ্‌র শপথ! আমি সম্যকরূপে অবগত আছি যে, তা কিসের ছিল। প্রথম যেদিন তা স্থাপন করা হয় এবং প্রথম যে দিন এর উপর আল্লাহ্‌র রাসূল (ﷺ) বসেন তা আমি দেখেছি।আল্লাহ্‌র রাসূল (ﷺ) আনসারদের অমুক মহিলার (বর্ণনাকারী বলেন, সাহ্‌ল (রাঃ) তার নামও উল্লেখ করেছিলেন) নিকট লোক পাঠিয়ে বলেছিলেন, তোমার কাঠমিস্ত্রি গোলামকে আমার জন্য কিছু কাঠ দিয়ে এমন জিনিস তৈরি করার নির্দেশ দাও, যার উপর বসে আমি লোকদের সাথে কথা বলতে পারি। অতঃপর সে মহিলা তাকে আদেশ করেন এবং সে (মদীনাহ হতে নয় মাইল দূরবর্তী) গাবা’র ঝাউ কাঠ দ্বারা তা তৈরি করে নিয়ে আসে। মহিলাটি আল্লাহ্‌র রাসূল (ﷺ)-এর নিকট তা পাঠিয়েছেন। নবী (ﷺ)-এর আদেশে এখানেই তা স্থাপন করা হয়।অতঃপর আমি দেখেছি, এর উপর আল্লাহ্‌র রাসূল (ﷺ) সালাত আদায় করেছেন। এর উপর উঠে তাকবির দিয়েছেন এবং এখানে (দাঁড়িয়ে) রুকূ’ করেছেন। অতঃপর পিছনের দিকে নেমে এসে মিম্বারের গোড়ায় সিজদা করেছেন এবং (এ সিজদা) পুনরায় করেছেন, অতঃপর সালাত শেষ করে সমবেত লোকদের দিকে ফিরে বলেছেনঃ হে লোক সকল! আমি এটা এ জন্য করেছি যে, তোমরা যেন আমার অনুসরণ করতে এবং আমার সালাত শিখে নিতে পার।

সহীহ বুখারী হাদিস ৯১৭-এর সারসংক্ষেপ

এই হাদিসে মিম্বর তৈরি, তার কাঠ এবং নবী (صلى الله عليه وسلم)-এর সালাত শেখানোর একটি ঘটনা এসেছে। সাহল ইবনু সা'দ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) এক আনসারী মহিলাকে তাঁর কাঠমিস্ত্রি গোলামকে কাঠের জিনিস তৈরি করতে বলতে পাঠান, যাতে তিনি বসে মানুষের সাথে কথা বলতে পারেন। পরে সেই মিম্বর স্থাপন করা হয়। সাহল (রাঃ) দেখেছেন, নবী (صلى الله عليه وسلم) মিম্বরে উঠে তাকবীর দিয়েছেন, রুকু করেছেন, তারপর পিছনের দিকে নেমে মিম্বরের গোড়ায় সিজদা করেছেন। সালাত শেষে তিনি বলেন, তিনি এটা করেছেন যাতে লোকেরা তাঁর অনুসরণ করে এবং তাঁর সালাত শিখে নেয়। এই হাদিসে নবী (صلى الله عليه وسلم)-এর শিক্ষা দেওয়ার পদ্ধতি খুব স্পষ্ট।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • নবী (صلى الله عليه وسلم) কাজের মাধ্যমে মানুষকে সালাত শিখিয়েছেন।
  • ইমামের কাজ অনুসরণ করে সালাত শেখা যায়।
  • মিম্বর মানুষের সাথে কথা বলার ও শেখানোর কাজে ব্যবহৃত হয়েছে।
  • সালাত শেখার ক্ষেত্রে নবী (صلى الله عليه وسلم)-এর আমলকে মূল দিশা ধরা উচিত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন