১১/২৯. অধ্যায়ঃ

সহীহ বুখারী হাদিস ৯২৭ - আনসারদের মর্যাদা ও ক্ষমাশীল নেতৃত্ব

খুতবায় আল্লাহর হামদের পর ‘আম্মা বাদু’ বলা।

رَوَاهُ عِكْرِمَةُ عَنِ ابْنِ عَبَّاسٍ عَنِ النَّبِيِّ ﷺ‘ইকরিমা (রহঃ) ইবন ‘আব্বাস (রাঃ)-এর সূত্রে নবী (ﷺ) হতে বর্ণনা করেছেন।"

আনসারদের মর্যাদা: নেতৃত্বে কৃতজ্ঞতা ও ক্ষমার শিক্ষা

সহীহ বুখারীহাদিস নম্বর ৯২৭

حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبَانَ، قَالَ حَدَّثَنَا ابْنُ الْغَسِيلِ، قَالَ حَدَّثَنَا عِكْرِمَةُ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ صَعِدَ النَّبِيُّ ﷺ الْمِنْبَرَ وَكَانَ آخِرَ مَجْلِسٍ جَلَسَهُ مُتَعَطِّفًا مِلْحَفَةً عَلَى مَنْكِبَيْهِ، قَدْ عَصَبَ رَأْسَهُ بِعِصَابَةٍ دَسِمَةٍ، فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ ثُمَّ قَالَ " أَيُّهَا النَّاسُ إِلَىَّ ".فَثَابُوا إِلَيْهِ ثُمَّ قَالَ " أَمَّا بَعْدُ، فَإِنَّ هَذَا الْحَىَّ مِنَ الأَنْصَارِ يَقِلُّونَ، وَيَكْثُرُ النَّاسُ، فَمَنْ وَلِيَ شَيْئًا مِنْ أُمَّةِ مُحَمَّدٍ ﷺ فَاسْتَطَاعَ أَنْ يَضُرَّ فِيهِ أَحَدًا أَوْ يَنْفَعَ فِيهِ أَحَدًا، فَلْيَقْبَلْ مِنْ مُحْسِنِهِمْ، وَيَتَجَاوَزْ عَنْ مُسِيِّهِمْ ".

ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) মিম্বরের উপর আরোহণ করলেন। এ ছিল তাঁর জীবনের শেষ মজলিস। তিনি বসেছিলেন, তাঁর দু’ কাঁধের উপর বড় চাদর জড়ানো ছিল এবং মাথায় বাঁধা ছিল কালো পট্টি। তিনি আল্লাহ্‌র গুণকীর্তন করলেন এবং তাঁর মহিমা বর্ণনা করলেন, অতঃপর বললেন, হে লোক সকল! তোমরা আমার নিকট আস। লোকজন তাঁর নিকট একত্র হলেন। অতঃপর তিনি বললেনঃ ‘আম্‌মা বা’দ’। শুনে রাখ, এ আনসার গোত্র সংখ্যায় কমতে থাকবে এবং অন্য লোকেরা সংখ্যায় বাড়তে থাকবে। কাজেই যে ব্যক্তি মুহাম্মাদ (ﷺ)-এর উম্মাতের কোন বিষয়ের কর্তৃত্ব লাভ করবে এবং সে এর সাহায্যে কারো ক্ষতি বা উপকার করার সুযোগ পাবে, সে যেন এই আনসারদের সৎ লোকদের ভাল কাজগুলো গ্রহণ করে এবং তাদের মন্দ কাজগুলো মাফ করে দেয়।

সহীহ বুখারী হাদিস ৯২৭-এর সারসংক্ষেপ

এই হাদিসের মূল বিষয় হলো আনসারদের মর্যাদা ও নেতৃত্বের আদব। ইবনু আব্বাস (রাঃ) বর্ণনা করেন, নবী (صلى الله عليه وسلم) মিম্বরে উঠলেন। এটি তাঁর জীবনের শেষ দিকের মজলিস ছিল। তিনি আল্লাহর প্রশংসা করলেন, মানুষকে কাছে আসতে বললেন, তারপর বললেন যে আনসাররা সংখ্যায় কমতে থাকবে আর অন্যরা বাড়তে থাকবে। এরপর তিনি নির্দেশ দিলেন, যে ব্যক্তি মুহাম্মদ (صلى الله عليه وسلم)-এর উম্মতের কোনো বিষয়ে কর্তৃত্ব পাবে এবং কারও উপকার বা ক্ষতি করার সুযোগ পাবে, সে যেন আনসারদের সৎ লোকদের ভাল কাজ গ্রহণ করে এবং তাদের ভুলত্রুটি মাফ করে দেয়। এই বর্ণনা নেতৃত্বের জন্য বড় শিক্ষা। ক্ষমতা পাওয়া মানে কঠোরতা দেখানো নয়; বরং মানুষের অতীত অবদান, ভাল কাজ ও মর্যাদা মনে রাখা। আনসারদের প্রতি এই সম্মান কৃতজ্ঞতার এক উজ্জ্বল উদাহরণ।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • আনসারদের অবদান ও মর্যাদা স্মরণ রাখা নবী (صلى الله عليه وسلم)-এর নির্দেশিত আদব।
  • নেতৃত্বে মানুষের ভাল কাজ গ্রহণ ও ভুল মাফ করার মানসিকতা দরকার।
  • ক্ষমতার সুযোগ থাকলে তা ন্যায় ও দয়ার সঙ্গে ব্যবহার করা উচিত।
  • সমাজে অবদান রাখা মানুষদের সম্মান করা কৃতজ্ঞতার পরিচয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন