১৩/৭. অধ্যায়ঃ
পায়ে হেঁটে বা সওয়ারীতে আরোহণ করে ঈদের জামাআতে যাওয়া এবং আজান ও ইকামাত ব্যতীত খুতবার পূর্বে সালাত আদায় করা।
সহিহ বুখারী : ৯৫৯
সহিহ বুখারীহাদিস নম্বর ৯৫৯
قَالَ وَأَخْبَرَنِي عَطَاءٌ أَنَّ ابْنَ عَبَّاسٍ أَرْسَلَ إِلَى ابْنِ الزُّبَيْرِ فِي أَوَّلِ مَا بُويِعَ لَهُ إِنَّهُ لَمْ يَكُنْ يُؤَذَّنُ بِالصَّلاَةِ يَوْمَ الْفِطْرِ إِنَّمَا الْخُطْبَةُ بَعْدَ الصَّلاَةِ.
জাবির ইব্নু ‘আবদুল্লাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাবী বলেন, আমাকে আতা (রহঃ) বলেছেন যে, ইবনু যুবাইর (রাঃ)-এর বায়াত গ্রহণের প্রথম দিকে ইবনু আব্বাস (রাঃ) তাঁর কাছে এ বলে লোক পাঠালেন যে, ঈদুল ফিতরের সালাতে আজান দেয়া হতো না এবং খুতবা হল সালাতের পরে।
