১৩/৯. অধ্যায়ঃ

সহীহ বুখারী হাদিস ৯৬৬ - হারামে অস্ত্র বহন ও ঈদের দিনের সতর্কতা

ঈদের জামাআতে এবং হারাম শরীফে অস্ত্রবহন করা নিষিদ্ধ।

وَقَالَ الْحَسَنُ نُهُوا أَنْ يَحْمِلُوا السِّلَاحَ يَوْمَ عِيدٍ إِلَّا أَنْ يَخَافُوا عَدُوًّا.হাসান বাসরী (রহঃ) বলেছেন, শত্রুর ভয় ছাড়া ‘ঈদের দিনে অস্ত্র বহন করতে তাদের নিষেধ করা হয়েছে।"

হারামে অস্ত্র বহন: ইবনু উমর (রাঃ)-এর সতর্ক কথার শিক্ষা

সহীহ বুখারীহাদিস নম্বর ৯৬৬

حَدَّثَنَا زَكَرِيَّاءُ بْنُ يَحْيَى أَبُو السُّكَيْنِ، قَالَ حَدَّثَنَا الْمُحَارِبِيُّ، قَالَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سُوقَةَ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، قَالَ كُنْتُ مَعَ ابْنِ عُمَرَ حِينَ أَصَابَهُ سِنَانُ الرُّمْحِ فِي أَخْمَصِ قَدَمِهِ، فَلَزِقَتْ قَدَمُهُ بِالرِّكَابِ، فَنَزَلْتُ فَنَزَعْتُهَا وَذَلِكَ بِمِنًى، فَبَلَغَ الْحَجَّاجَ فَجَعَلَ يَعُودُهُ فَقَالَ الْحَجَّاجُ لَوْ نَعْلَمُ مَنْ أَصَابَكَ. فَقَالَ ابْنُ عُمَرَ أَنْتَ أَصَبْتَنِي. قَالَ وَكَيْفَ قَالَ حَمَلْتَ السِّلاَحَ فِي يَوْمٍ لَمْ يَكُنْ يُحْمَلُ فِيهِ، وَأَدْخَلْتَ السِّلاَحَ الْحَرَمَ وَلَمْ يَكُنِ السِّلاَحُ يُدْخَلُ الْحَرَمَ.

সা’ঈদ ইবনু জুবায়র (রহঃ) হতে বর্ণিতঃ

আমি ইব্‌নু ‘উমর (রাঃ)-এর সঙ্গে ছিলাম যখন বর্শার অগ্রভাগ তাঁর পায়ের তলদেশে বিদ্ধ হয়েছিল। ফলে তাঁর পা রেকাবের সঙ্গে আটকে গিয়েছিল। আমি তখন নেমে সেটি টেনে বের করে ফেললাম। এটা ঘটেছিল মিনায়। এ সংবাদ হাজ্জাজের নিকট পৌঁছলে তিনি তাঁকে দেখতে আসেন। হাজ্জাজ বললো, যদি আমি জানতে পারতাম কে আপনাকে আঘাত করেছে, (তবে তাকে শাস্তি দিতাম)। তখন ইব্‌নু ‘উমর (রাঃ) বললেন, তুমিই আমাকে আঘাত করেছ। সে বলল, তা কিভাবে? ইব্‌নু ‘উমর (রাঃ) বললেন, তুমিই সেদিন (ঈদের দিন) অস্ত্র ধারণ করেছ, যে দিন অস্ত্র বহন করা হতো না। তুমিই অস্ত্রকে হারামের মধ্যে প্রবেশ করিয়েছ অথচ হারামের মধ্যে কখনো অস্ত্র প্রবেশ করা হয় না।

সহীহ বুখারী হাদিস ৯৬৬-এর সারসংক্ষেপ

এই হাদিসের মূল বিষয় হলো হারামের সম্মান এবং ঈদের দিনে অস্ত্র বহনের ক্ষতি। ইবনু উমর (রাঃ)-এর পায়ের তলায় বর্শার অগ্রভাগ বিদ্ধ হয়েছিল। ঘটনাটি মিনায় ঘটে। পরে হাজ্জাজ তাঁকে দেখতে এসে জানতে চাইল, কে তাঁকে আঘাত করেছে। ইবনু উমর (রাঃ) সরাসরি বলেন, হাজ্জাজই তাঁকে আঘাত করেছে। কারণ, সে এমন দিনে অস্ত্র বহন করেছে যেদিন অস্ত্র বহন করা হতো না এবং হারামের মধ্যে অস্ত্র প্রবেশ করিয়েছে। এই বর্ণনা আমাদের বুঝায়, পবিত্র স্থান ও পবিত্র দিনের সম্মান রক্ষা করা দরকার। এখানে দায় শুধু সরাসরি আঘাতকারী নয়; যে পরিবেশ তৈরি করেছে, তাকেও ইবনু উমর (রাঃ) দায়ী করেছেন।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • হারামের সম্মান রক্ষা করা গুরুত্বপূর্ণ।
  • ঈদের মতো দিনে অস্ত্র বহন ফিতনার কারণ হতে পারে।
  • ভুল সিদ্ধান্তের কারণে অন্যের ক্ষতি হলে দায় তৈরি হয়।
  • ইবনু উমর (রাঃ) সত্য কথা স্পষ্টভাবে বলেছেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন