৮/৩. অধ্যায়ঃ
মাহরানার বিবরণ - বিবাহে মোহরানা দেওয়া আবশ্যক
বুলুগুল মারাম : ১০২৯
বুলুগুল মারামহাদিস নম্বর ১০২৯
وَعَنِ ابْنِ عَبَّاسٍ - رَضِيَ اللَّهُ عَنْهُمَا- قَالَ: لَمَّا تَزَوَّجَ عَلِيٌّ فَاطِمَةَ. قَالَ لَهُ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم: «أَعْطِهَا شَيْئًا». قَالَ: مَا عِنْدِي شَيْءٌ. قَالَ: «فَأَيْنَ دِرْعُكَ الحُطَمِيَّةُ». رَوَاهُ أَبُو دَاوُدَ, وَالنَّسَائِيُّ, وَصَحَّحَهُ الْحَاكِمُ
ইব্নে ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
যখন ‘আলী (রাঃ) ফাতিমা (রাঃ)-কে বিবাহ করেন তখন রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাঁকে বললেন- তুমি ফাতিমাকে (মাহরানা স্বরূপ) কিছু দাও। ‘আলী (রাঃ) বললেন, আমার নিকটে কিছু নেই। নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, তোমার হুতামিয়্যাহ বর্মটি কোথায়? আবূ দাঊদ, নাসায়ী, হাকিম হাদীসটিকে সহীহ বলেছেন। [১১২৬]
[১১২৬] আবূ দাঊদ ২১২৫, নাসায়ী ৩৩৭৫, ৩৩৭৬
